ফ্রেঞ্চ ওপেনে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন সিওনতেক

স্পোর্টস ডেস্ক
০৮ জুন ২০২৪, ২০:২৬আপডেট : ০৮ জুন ২০২৪, ২৩:১৪

একে একে সব বাধা পেরিয়ে পাঁচ বছরে চতুর্থবার ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেন ইগা সিওনতেক। ২০২০ সালে প্রথমবার রোলাঁ গারোঁতে শিরোপা উঁচিয়ে ধরেছিলেন এই পোলিশ। পরের বছর শ্রেষ্ঠত্ব হারালেও ২০২২ সাল থেকে টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছেন এই ক্লে কোর্টে। এবার তো হ্যাটট্রিক শিরোপা জিতলেন।

জাস্টিন হেনিন ও মনিকা সেলেসের পর প্রথম নারী হিসেবে উন্মুক্ত যুগে টানা তিন বছর এই টুর্নামেন্টে শিরোপা জিতলেন সিওনতেক। 

পোলিশ এই টেনিস তারকার রোলাঁ গাঁরোতে জয়-পরাজয়ের রেকর্ড এখন ৩৫-২। এই ইভেন্টে টানা ২১ ম্যাচ জিতেছেন তিনি। এর আগে চারবার গ্র্যান্ডস্লাম ফাইনালে উঠে একবারও খালি হাতে ফেরেননি। সেই ধারা ধরে রাখলেন ১২তম বাছাই জেসমিন পাওলিনিকে হারিয়ে। ৬-২, ৬-১ গেমে ফাইনালে জিতলেন সিওনতেক।

টানা চারবার ফ্রেঞ্চ ওপেন জেতা এই ২৩ বছর বয়সী তারকা ২০২২ সালে ইউএস ওপেনও জিতেছিলেন।

সিওনতেক বলেছেন, ‘একটি চমৎকার টুর্নামেন্টের জন্য অভিনন্দন। আমি সত্যিই অভিভূত তুমি (পাওলিনি) যেভাবে গত দুই সপ্তাহ ধরে খেলেছ। আশা করি আমরা ফাইনালে আরও অনেক ম্যাচ খেলতে পারবো। আমি আমার দল, পরিবারকে ধন্যবাদ দিতে চাই। তাদের ছাড়া এখানে আসতে পারতাম না।’

প্রথম গ্র্যান্ডস্লাম ফাইনালটা জিততে না পারলেও পাওলিনি নজর কেড়েছেন। ২৮ বছর বয়সী ইতালিয়ান আগামী সোমবার র‌্যাঙ্কিংয়ের সাতে উঠবেন। অবশ্য আগামীকাল সারা এরানির সঙ্গে ডাবলসের ফাইনালে খেলবেন তিনি। তাই শিরোপা জেতার আশা এখনই শেষ হয়ে যায়নি। সিওনতেক তাকে শুভকামনা জানালেন, ‘কালকের জন্য শুভকামনা।’

হেরে গেলেও পাওলিনি বললেন, ‘আমার জীবনের সেরা দিনগুলোর একটি ছিল আজ। এখানে আসার জন্য ধন্যবাদ। আজকে আমি সত্যিই খেলাটা উপভোগ করেছি। আর ইগা তোমাকে অভিনন্দন। এখানে তোমার সঙ্গে খেলা ছিল খুবই কঠিন চ্যালেঞ্জের। যারা এই টুর্নামেন্টকে বিশেষ করে তুলেছে, তাদের সবাইকে অভিনন্দন।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম