শেষ আটে না খেলে সেমিফাইনালে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২৪, ১৭:৪৩আপডেট : ১০ জুলাই ২০২৪, ১৭:৪৩

অষ্টম উইম্বলডন হাতে নিতে আর দুটি জয় দরকার নোভাক জোকোভিচের। সেমিফাইনালে ওঠার আগে কোর্টেই নামতে হলো না তাকে। বুধবার তার প্রতিপক্ষ অ্যালেক্স ডি মিনাউর ইনজুরির কারণে সরে দাঁড়ালে সেমিফাইনাল নিশ্চিত হয় সার্ব তারকার।

অস্ট্রেলিয়ান নবম বাছাই মিনাউর চতুর্থ রাউন্ডে আর্থার ফিলসের বিপক্ষে জয়ের ম্যাচে নিতম্বের ইনজুরিতে পড়েন। 

তিনি জানান, ‘আমি দুঃখ ভারাক্রান্ত হয়ে সরে দাঁড়াচ্ছি। অবশ্যই কোনোভাবে আমি এই ঘোষণা দিতে চাইনি। নিতম্বের ইনজুরিতে বিধ্বস্ত হয়ে সরে দাঁড়ালাম। কোর্টে নামলে অবস্থা আরও খারাপ হওয়ার ঝুঁকি আছে।’

গত সোমবার অল ইংল্যান্ড ক্লাবে সমর্থকদের হইচই ভালোভাবে নেননি নোভাক জোকোভিচ। হোলগার রুনেকে হারিয়ে ৬০তম গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনালে উঠে তাদের বিরুদ্ধে তাকে অসম্মান করার অভিযোগ আনেন সার্ব তারকা।

লরেঞ্জো মুসেত্তি ও টেলর ফ্রিজের মধ্যকার ম্যাচ বিজয়ীর সঙ্গে সেমিফাইনালে খেলবেন জোকোভিচ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম