দ্বিতীয় রাউন্ডেই আলকারেজের বিদায়

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০২৪, ১১:৩০আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১১:৩০

দ্বিতীয় রাউন্ডেই নক্ষত্র পতন দেখলো ইউএস ওপেন। অপ্রত্যাশিত হার দেখেছেন স্প্যানিশ সুপারস্টার কার্লোস আলকারেজ। তাকে হারিয়ে দিয়েছেন র‌্যাঙ্কিংয়ের ৭৪ নম্বর বোটিচ ফন দা জ্যান্ডসুপ।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর ও ২০২২ সালের চ্যাম্পিয়ন আলকারেজ কীর্তি গড়ার লক্ষ্যে টুর্নামেন্ট খেলতে এসেছিলেন। উন্মুক্ত যুগে তৃতীয় খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন জয়ের লক্ষ্যে খেলতে নেমেছিলেন তিনি। কিন্তু ডাচ বোটিচ ফন দা জ্যান্ডসুপ তাকে ৬-১, ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছেন।

অথচ সর্বশেষ তিনবারই নিউইয়র্কে কোয়ার্টার ফাইনাল খেলেছিলেন আলকারেজ। তাই ২০২১ সালের পর কোনও গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে তার বিদায়টা হলো আগেভাগে।

তারকা খেলোয়াড়কে হারিয়ে বোটিচ ফন দা জ্যান্ডসুপের নিজেরই যেন সেটা বিশ্বাস হচ্ছে না। এমনটা হওয়ারই কথা। কারণ, ক্যারিয়ারে শীর্ষ পাঁচে থাকা খেলোয়াড়দের বিপক্ষে এটা ছিল তার দ্বিতীয় জয়, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। আর্থার অ্যাশ স্টেডিয়ামে অবিশ্বাস্য একটা সন্ধ্যা কাটলো। নেটে অবিশ্বাস্য কিছু পয়েন্ট অর্জন করেছি।’  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম