ইউএস ওপেনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গফের বিদায়

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৪

ইউএস ওপেনে বড় মাপের খেলোয়াড়দের পতনের তালিকা লম্বা হচ্ছে। এবার তাতে যুক্ত হলো কোকো গফের নাম। বছরের শেষ গ্র্যান্ড স্লামের চতুর্থ রাউন্ডে বিদায় নিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

ভুলে ভরা ম্যাচ খেলে হারতে হয়েছে গতবারের নারী একক চ্যাম্পিয়নকে। এমা নাভারোর বিপক্ষে ১৯ ডাবল ফল্ট ও ৬০ আনফোর্সড এররের মাশুল গুনতে হয়েছে তৃতীয় র‌্যাঙ্কিংধারী গফকে। ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে জিতে পরের রাউন্ডে উঠেছেন নাভারো।

২০ বছর বয়সী গফের বিদায়ে এখনও শেষ ইউএস ওপেন শিরোপা ধরে রাখা নারী হিসেবে টিকে থাকলেন ২০১৪ সালে এই কীর্তি গড়া সেরেনা উইলিয়ামস।

এই আসরে এর আগে ছেলেদের এককের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ তৃতীয় রাউন্ডে বিদায় নেন। ১৮ বছরের মধ্যে এত আগে কখনও ছিটকে যাননি সার্ব তারকা। তার আগে নিউইয়র্কে ২০২২ সালের চ্যাম্পিয়ন কার্লোস আলকারেজ হেরে যান দ্বিতীয় রাউন্ডে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম