অস্ট্রেলিয়ায় জোকোভিচকে ‘বিষাক্ত খাবার’ দেওয়া হয়েছিল!

  স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫, ১১:১২আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১১:১২

ঘটনাটা করোনাকালের। টিকা ছাড়া অস্ট্রেলিয়ান ওপেন খেলতে যাওয়ায় ভিসা বাতিল করা হয়েছিল নোভাক জোকোভিচের। তখন তো ডিটেনশন হোটেলে রেখে পরে জোর করে দেশেও ফেরত পাঠানো হয় তাকে। কোর্টে গিয়েও লাভ হয়নি! ২০২২ সালের সেই ঘটনার পর সদ্যই একটি ম্যাগাজিনের কাছে সাক্ষাৎকারে দাবি করেছেন, মেলবোর্নে যে হোটেলটিতে আটক রাখা হয়েছিল, সেখানে বিষাক্ত খাবার দেওয়া হয়েছিল তাকে! 

জোকোভিচের সেই সাক্ষাৎকারটি নিয়েছে জিকিউ ম্যাগাজিন। সেটি প্রকাশ হয়েছে গত বৃহস্পতিবার। সেখানেই তিনি দাবি করেন, সার্বিয়ায় ফেরার পর স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগেছিলেন তিনি, ‘আমি উপলব্ধি করতে পারলাম, মেলবোর্নের হোটেলে আমাকে যে খাবার দেওয়া হয় তাতে বিষক্রিয়া হয়েছিল। তার পর জানা গেলো আমার শরীরে উচ্চমাত্রার ধাতব। তখন উচ্চমাত্রার সিসা ও পারদ মিলেছিল।’

এই অভিযোগের পর অস্ট্রেলিয়ার সীমান্ত রক্ষী বাহিনী কোনও উত্তর অবশ্য দেয়নি। তবে এমন সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর অস্ট্রেলিয়ান ওপেনের আগে হওয়া সংবাদ সম্মেলনে ব্যাপারটা বেশ আলোচিত হয়েছে। স্থানীয় সংবাদকর্মীরা এর বিস্তারিত জানতে চাইলেও এর ব্যাখ্যা দিতে রাজি হননি জোকোভিচ। শেষ দিকে তার কাছে জানতে চাওয়া হয়, পার্ক হোটেলে দেওয়া খাবারে যে উচ্চমাত্রার ধাতব ছিল, এর কোনও তথ্য প্রমাণ কাছে আছে কিনা।  জবাবে জোকোভিচ বলেছেন, ‘দেখুন সাক্ষাৎকারটা দিয়েছি কয়েকমাস আগে। কিন্তু সেটা বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে। এই ব্যাপারে বিস্তারিত কোনও কিছু জানতে না চাইলে খুব খুশি হবো। এই মুহূর্তে যে কারণে আমি এখানে এসেছি, সেই টেনিসেই মনোযোগ রাখতে চাই।’

/এফআইআর/    
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি