ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড গড়ে কোয়ার্টার ফাইনালে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২৫, ১০:৩৬আপডেট : ০৩ জুন ২০২৫, ১০:৫৩

ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড ১৯ বারের মতো কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছেন নোভাক জোকোভিচ। ক্যামেরন নরির বিপক্ষে সরাসরি সেটে জিতেছেন তিনি। নরিকে হারিয়েছেন ৬-২, ৬-৩, ৬-২ গেমে।

রোলাঁ গারোয় জোকোভিচের ১৯তম কোয়ার্টার ফাইনাল কোনও একক গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে রেকর্ড। তাছাড়া এই ম্যাচের মধ্য দিয়ে ফ্রেঞ্চ ওপেনে জয়ের সেঞ্চুরিও করেছেন। ৩৮ বছর বয়সী প্রতিক্রিয়ায় বলেছেন,‘ভালো লাগছে। আমি জানি আরও ভালো খেলতে পারি। এটা অবশ্য দারুণ ব্যাপার। কিন্তু ১০১ নম্বর জয় পেলে সেটা আরও ভালো হবে। আমি নিজেকে সম্মানিত মনে করছি... কিন্তু আমার ধারাবাহিকতা প্রয়োজন।’

শেষ আটে তার প্রতিপক্ষ অনেক দিনের প্রতিদ্বন্দ্বী আলেক্সান্ডা জভেরেভ। তার বিপক্ষে সার্বিয়ানের জয়ের রেকর্ড ৮-৫। তবে সর্বশেষ জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জোকোভিচ ইনজুরিতে রিটায়ার্ড হয়ে বিদায় নিয়েছিলেন।

/এফআইআর/     
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের