ফ্রেঞ্চ ওপেন জিতলে সেটা হবে আমার জন্য সব কিছু: সাবালেঙ্কা

স্পোর্টস ডেস্ক
০৬ জুন ২০২৫, ১১:২২আপডেট : ০৬ জুন ২০২৫, ১১:২২

আর একটি ম্যাচ। সেটা জিততে পারলেই ফ্রেঞ্চ ওপেনের প্রথম শিরোপা ঘরে তুলবেন আরিয়ানা সাবালেঙ্কা। তার জন্য যে, তিনি কতটা অধীর অপেক্ষায় সেটা বোঝা গেছে তার এই মন্তব্যে, ‘এটা জিততে পারলে সেটা আমার ও দলের জন্য হবে সব কিছু।’

সেমিফাইনালে তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইগা সিওনতেককে বিদায় দিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন সাবালেঙ্কা। তাতে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারকার ফ্রেঞ্চ ওপেনে ২৬ ম্যাচ জয়ের রেকর্ডে ছেদ টেনেছেন। তুমুল লড়াইয়ের পর জিতেছেন ৭-৬ (৭-১), ৪-৬, ৬-০ গেমে। ফাইনালে তার প্রতিপক্ষ কোকো গাউফ। 

ফ্রেঞ্চ ওপেনে এখনও শিরোপা না জিতলেও সাবালেঙ্কা চারটি গ্র্যান্ড ম্লাম জিতেছেন। এই প্রথমবার হার্ড কোর্ট ছাড়া কোনও শিরোপার লক্ষ্যে নেমেছেন তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন ‘এটা আমার জন্য হবে সব কিছু। কারণ আমার প্রায় পুরো জীবন জুড়েই বলা হয়েছে ক্লে কোর্ট আমার জন্য নয়। তাতে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম।’

নিজের উন্নতি নিয়ে তার কথা, ‘গত কয়েক বছর ধরে নিজের খেলায় অনেক উন্নতি করেছি।  এখন এই কোর্টে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি। সত্যি করে বলতে ক্লে কোর্টে উপভোগ করি। যদি এই ট্রফি জিততে পারি, তাহলে সেটা আমার ও দলের জন্য পুরো পৃথিবীর সমান হয়ে যাবে।’ 

/এফআইআর/   
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী