এমটিবি ময়মনসিংহ বিভাগীয় টেনিসে ১৮৭ জন প্রতিযোগী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ জুন ২০২৫, ২০:০৮আপডেট : ২৬ জুন ২০২৫, ২০:০৮

ময়মনসিংহে ২৭ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত এমটিবি ময়মনসিংহ বিভাগীয় টেনিস প্রতিযোগিতা হবে। আজ বৃহস্পতিবার রমনা টেনিস কমপ্লেক্সে এজন্য সংবাদ সম্মেলন হয়েছে।

ময়মনসিংহ ক্লাবে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সিনিয়র দ্বৈত, সিনিয়র দ্বৈত ৩৫+, সিনিয়র দ্বৈত ৪৫+ এবং সিনিয়র দ্বৈত ৫৫+ ইভেন্টে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। 

আর উন্মুক্ত প্রতিযোগিতায় পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক ও মহিলা দ্বৈত ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে। এতে প্রাইজমানিও দেওয়া হবে। 

এছাড়া প্রতিযোগিতা উপলক্ষে ময়মনসিংহে জুনিয়র টেনিস ইনিশিয়েটিভ প্রোগ্রামের আওতায় জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ময়মনসিংহ ক্লাবে টেনিস প্রশিক্ষণ কার্যক্রম শুরু  হবে। 

প্রতিযোগিতার মোট খেলোয়াড়ের সংখ্যা ১৮৭ ও জুনিয়র টেনিস ইনিশিয়েটিভ প্রোগ্রামে অংশগ্রহকারী খেলোয়াড় ১৫০ জন রয়েছে। সর্বমোট অংশগ্রহণকারী ৩৩৭ জন।

প্রতিযোগিতায় বিকেএসপি, পুলিশ ক্লাব, আমেরিকান ক্লাব, জাতীয় টেনিস কমপ্লেক্স, ধানমন্ডি স্পোর্টিং ক্লাব, সেনা বাহিনী অফিসার্স ক্লাব, নেভি ক্লাব, ইন্টারন্যাশনাল ক্লাব, মাদারীপুর টেনিস ক্লাব, জার্মান ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থা, মাসা টেনিস একাডেমি, নরডিক ক্লাব, প্রো টেনিস একাডেমি ঢাকা, গোপালগঞ্জ টেনিস ক্লাব, ঠাকুরগাঁও স্টেশন ক্লাব, খুলনা ক্লাব, ঝালকাঠি টেনিস ক্লাব, এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স- রাজশাহী, জেলা টেনিস ক্লাব মাগুরা, অফিসার্স ক্লাব- ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা হতে খেলোয়াড়গণ অংশগ্রহণ করবেন। 

প্রতিযোগিতায় শফিকুল ইসলাম সরকারকে (সোহেল) টুর্নামেন্ট ডিরেক্টর মনোনীত করা হয়েছে।

টুর্নামেন্টে রেফারি হিসেবে থাকবেন আইটিএফ হোয়াইট ব্যাজ রেফারী মাসফিয়া আফরিন। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিটিএফ সহ-সভপতি ও বিটিএফ টুর্নামেন্ট উপ-কমিটির মেম্বার ইন-চার্জ  আশরাফুজ্জামান খাঁন (পুটন), সহ-সভাপতি, বিটিএফ, সাধারণ সম্পাদক  ইশতিয়াক আহমেদ (কারেন) ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এর হেড অব ব্র্যান্ড মো. রোজার ইবনে আজাদ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের