প্রথম সেট হেরেও কোয়ার্টার ফাইনালে আলকারেজ

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০২৫, ১২:০০আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১২:১৬

উইম্বলডনে আবারও পরীক্ষার মুখে পড়েছিলেন কার্লোস আলকারেজ। রাশিয়ান ১৪তম বাছাই আন্দ্রেই রুবলেভের কাছে প্রথম সেটে হেরে শুরুতেই ধাক্কা খেয়েছিলেন তিনি। পরে অবশ্য ঘুরে দাঁড়িয়ে নিশ্চিত করেছেন কোয়ার্টার ফাইনাল। তাতে টানা তৃতীয় শিরোপার পথেই আছেন এই স্প্যানিয়ার্ড। 

প্রথম সেটে তুমুল লড়াইয়ের পরও আলকারেজ হেরে যান ৬-৭ (৫-৭) গেমে। পরের সেটেই অবশ্য ঘুরে দাঁড়ান তিনি। সেখানে লড়াই করলেও বাকি সেটগুলো জিতে নেন ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে। শেষ আটে তার প্রতিপক্ষ ক্যামেরন নরি। 

শেষ পর্যন্ত সরাসরি সেটে জিতলেও প্রতিপক্ষের প্রতি সমীহ প্রকাশ করেছেন আলকারেজ। ম্যাচের পর বলেছেন, ‘আমার মনে হয় তার (রুবলেভ) বিপক্ষে আজ আমি বুদ্ধিদীপ্ত ও চটপটে টেনিস খেলেছি।’

পাঁচটি গ্র্যান্ডস্লাম জয়ী বলেছেন, কঠিন পরীক্ষার মুখে পড়লেও কখনও নিজের প্রতি বিশ্বাস হারাননি তিনি, ‘টেনিস এমন খেলা যেটাতে একটি পয়েন্টে অনেক কিছু বদলে দেয়। ঘুরে দেয় সব কিছু। তবে সব সময় অনড় থাকতে হয় কঠিন পরিস্থিতিতে। জানতাম শেষ পর্যন্ত আমি ভালো খেলবো।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ