কনুইয়ের চোট নিয়েও উইম্বলডনের সেমিফাইনালে সিনার, সামনে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২৫, ০০:০২আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৪:০২

সোমবার গ্রিগর দিমিত্রোভের বিপক্ষে কোর্টে বেকায়দায় পড়ে ডান হাতের কনুইয়ে চোট পান ইয়ানিক সিনার। উইম্বলডন থেকেই তার ছিটকে যাওয়ার শঙ্কা জেগেছিল। তবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সব শঙ্কা উড়িয়ে দাপট দেখালেন তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী। 

গত মাসে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে সিনারের কাছে হেরেছিলেন নোভাক জোকোভিচ। মাস গড়াতেই সেই হারের শোধ নেওয়ার সুযোগ সার্ব তারকার। ২৪ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী অন্য কোয়ার্টার ফাইনালে ইতালির ফ্লাবিও কোবোলির বিপক্ষে জিতেছেন ৬-৭ (৬/৮), ৬-২, ৭-৫, ৬-৪ গেমে।

বুধবার ডানবাহুতে সুরক্ষামূলক স্লিভ পরে কোর্টে নামেন সিনার। কিছুটা অস্বস্তি ফুটে উঠেছিল তার নড়াচড়ায়। তবে সেসব পাত্তা দেননি। দশম বাছাই বেন শেলটনকে সরাসরি সেটে হারিয়ে অল ইংল্যান্ড ক্লাবে দ্বিতীয়বার সেমিফাইনালে উঠে গেলেন তিনি।

কোয়ার্টার ফাইনালে ৭-৬ (৭/২), ৬-৪, ৬-৪ গেমে জিতেছেন সিনার। ২৩ বছর বয়সী তারকাকে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হতে হবে সাতবারের চ্যাম্পিয়ন জোকোভিচকে।

শীর্ষ বাছাই সিনার কখনও উইম্বলডন ফাইনালে খেলেননি। তবে প্রথম ইতালিয়ান হিসেবে অল ইংল্যান্ড ক্লাবে একাধিকবার সেমিফাইনালে। আগেরবার শেষ চারে খেলেন ২০২৩ সালে।

এনিয়ে পুরুষ এককে রেকর্ড ১৪তম উইম্বলডন সেমিফাইনালে জোকোভিচ। পেছনে ফেলেছেন রজার ফেদেরারের ১৩ সেমিফাইনালের কীর্তিকে। আর সব মিলিয়ে এটি হতে যাচ্ছে সার্ব তারকার ৫২তম গ্র‍্যান্ড স্লাম সেমিফাইনাল, যা সর্বোচ্চ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি