আবারও প্রথম রাউন্ডে মেদভেদেভের বিদায় 

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০২৫, ১২:০৪আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১৩:৫৪

ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই ঘটেছে নক্ষত্র পতন। অবাছাই বেঞ্জামিন বনজির কাছে হেরে বিদায় নিয়েছেন ২০২১ সালের চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভ। পাঁচ সেটের লড়াইয়ে ৩-৬, ৫-৭, ৭-৬, ৬-০, ৬-৪ গেমে হেরেছেন তিনি। 

মেদভেদেভ ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনেও প্রথম রাউন্ডে বিদা নিয়েছেন। এবারও একই পরিণতি হওয়ায় রাগে-ক্ষোভে র‌্যাকেট আছড়ে ভেঙে ফেলেন তিনি। 

এদিকে, রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে শুরুটা খারাপ হয়নি নোভাক জোকোভিচের। প্রথম রাউন্ডে জিতলেও শারীরিক ফিটনেস নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন এই সার্বিয়ান। তার আশঙ্কা ফিটনেসের অভাব তাকে ভোগাতে পারে! 

৩৮ বছর বয়সী রবিবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে মার্কিন কিশোর লার্নার টিয়েনকে ৬-১, ৭-৬ (৭/৩), ৬-২ সেটে ২ ঘণ্টা ২৫ মিনিটে হারিয়ে শুভ সূচনা করেছেন। তবে দ্বিতীয় ও তৃতীয় সেটের মাঝে ডান পায়ে ফোসকা পড়ায় দীর্ঘ মেডিকেল টাইমআউট নিতে হয় তাকে। ম্যাচ শেষে স্বীকার করেছেন, দ্বিতীয় সেটে হঠাৎ সহনশক্তি কমে যাওয়ায় ভীষণ উদ্বিগ্ন তিনি, ‘আমি দুর্দান্ত শুরু করেছিলাম—প্রথম সেট কুড়ি মিনিটের সামান্য বেশি সময়ে জিতে দারুণ লাগছিল। তারপর দ্বিতীয় সেটের শুরুতে কয়েকটা লম্বা খেলা হলো…অবাক হয়েছিলাম শারীরিকভাবে কতটা খারাপ লাগছিল তখন। আমাদের মাঝে দীর্ঘক্ষণ বিনিময় হচ্ছিল, তবে আমি নিজেও খেলার মান নামিয়ে ফেলেছিলাম এবং অনেক অনাকাঙ্ক্ষিত ভুল করেছি, যা তাকে ম্যাচে ফিরিয়ে আনে।’

শারীরিক ফিটনেস নিয়ে তার কথা, ‘কিছু ইতিবাচক দিক আছে, তবে একইসঙ্গে কিছু বিষয় আছে যা আর না ঘটলেই ভালো হয়। বিশেষ করে দ্বিতীয় সেটে কোর্টে শারীরিকভাবে যেমনটা অনুভব করছিলাম, এটা সামান্য উদ্বেগের কারণ। জানি না… কোনও ইনজুরি নেই বা এরকম কিছু নয়। কিন্তু বল নিয়ে দীর্ঘ বিনিময়ের ক্ষেত্রে টিকে থাকা এবং পয়েন্ট শেষে নিজেকে পুনরুদ্ধার করতে ভীষণ কষ্ট হচ্ছিল।’

মেয়েদের এককে দাপট দেখিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কা। র‌্যাঙ্কিংয়ের নম্বর ওয়ান রেবেকা মাসারোভাকে হারিয়েছেন ৭-৫, ৬-১ গেমে। 

/এফআইআর/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী