সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রিবাকিনা

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৬, ১৮:০০আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১৮:২০

তিন বছর আগে মেলবোর্ন পার্কেই মুখোমুখি হয়েছিলেন আরিনা সাবালেঙ্কা ও এলেনা রিবাকিনা। সেবার শেষ হাসি হেসেছিলেন সাবালেঙ্কা। এবার অবশ্য তিন বছর আগের মধুর প্রতিশোধ নিয়ে প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন রিবাকিনা। এক নম্বর সাবালেঙ্কাকে হারিয়ে দিয়েছেন ৬–৪, ৪–৬, ৬–৪ গেমে।

রড লেভার অ্যারেনায় প্রথমে হোঁচট খান শীর্ষ বাছাই সাবালেঙ্কাই। শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকা রিবাকিনা প্রথম গেম ব্রেক করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন।

চারবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী সাবালেঙ্কা দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। সেট সমতায় ফিরিয়েছিলেন বেলারুশিয়ান তারকা। তার পর ম্যাচটা রোমাঞ্চকর তৃতীয় সেটে গড়ালে শেষ হাসি হেসেছেন রিবাকিনা-ই। তবে তৃতীয় সেটে কাজাখস্তানের পঞ্চম বাছাই এলেনা রিবাকিনা ৩–০ গেমে পিছিয়ে পড়েছিলেন। তখন মনে হচ্ছিল, সাবালেঙ্কা ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্ল্যামের দিকে এগিয়ে যাচ্ছেন।  সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন রিবাকিনা। টানা পাঁচটি গেম জিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।  তাতে ২০২২ উইম্বলডনের পর ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা নিশ্চিত করেছেন রিবাকিনা।

/এফআইআর/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোথাও অচল, কোথাও দখলে: কাজে আসছে না ওভারব্রিজ
কোথাও অচল, কোথাও দখলে: কাজে আসছে না ওভারব্রিজ
নেট নেই, তবু পথ হারাবেন না! ভ্রমণে ফোনে রাখুন ৫ অ্যাপ
নেট নেই, তবু পথ হারাবেন না! ভ্রমণে ফোনে রাখুন ৫ অ্যাপ
কিয়েভে তিনদিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিলেন পুতিন
কিয়েভে তিনদিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিলেন পুতিন
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক