সেমিফাইনালে সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৮আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৯

আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপস টেনিসে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বালিকা দ্বৈতে খেলা বাংলাদেশের খেলোয়াড়রা।

কম্বোডিয়াতে বৃহস্পতিবার বালিকা দ্বৈতে বাংলাদেশের মাসতুরা আফরিন ও জান্নাত হাওলাদার জুটি ৬-০, ৬-১ গেমে ভূটানের সুমেরু ইয়ানচেং ও ইথ্রো ইধ্যানমাকে হারিয়ে সেমিফাইনালে উঠে। তবে ফাইনালে উঠার লড়াইয়ে মাসতুরা ও জান্নাত জুটি ১-৬, ২-৬ গেমে  সিঙ্গাপুরের জিশি ওয়াং ও হান্নাহ টায় জুটির কাছে হেরে যায়। 

অন্য ইভেন্টেও মেলেনি সুখবর। বালক বিভাগে বাংলাদেশের আল রাফি ৩-৬, ০-৬ গেমে পাকিস্তানের মুহাম্মদ গিলের কাছে হেরে গেছেন। 

বালিকা এককে বাংলাদেশের মাসতুরা আফরিন ৭-৫, ৪-৬, ৫-১০ গেমে ভিয়েতনামের দিন গুয়েন এবং বাংলাদেশের জান্নাত হাওলাদার ৩-৬, ৩-৬ গেমে সিঙ্গাপুরের হান্নাহ তাইয়ের কাছে হেরে গেছেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোথাও অচল, কোথাও দখলে: কাজে আসছে না ওভারব্রিজ
কোথাও অচল, কোথাও দখলে: কাজে আসছে না ওভারব্রিজ
নেট নেই, তবু পথ হারাবেন না! ভ্রমণে ফোনে রাখুন ৫ অ্যাপ
নেট নেই, তবু পথ হারাবেন না! ভ্রমণে ফোনে রাখুন ৫ অ্যাপ
কিয়েভে তিনদিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিলেন পুতিন
কিয়েভে তিনদিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিলেন পুতিন
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক