পাকিস্তানের পতনে বিদেশি কোচদের দুষলেন মিয়াঁদাদ

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩৮

জাভেদ মিয়াঁদাদ সাম্প্রতিক সময়ে দলের হতাশাজনক পারফরম্যান্সের জন্য বিদেশি কোচদের দুষলেন পাকিস্তানের সাবেক তারকা জাভেদ মিয়াঁদাদ।

জাতীয় দলকে খাদের কিনারায় ফেলার জন্য বিদেশি কোচদের মুখাপেক্ষী হওয়াকে দায়ি করলেন সাবেক অধিনায়ক। বিদেশি কোচদের কাছে কী সমাধান পায় পাকিস্তানের ক্রিকেট বোর্ড বুঝতে পারেন না তিনি, ‘এটা হাস্যকর যে পরামর্শের জন্য আমাদের ডাকার চেয়ে বোর্ড বিদেশি কোচদের মধ্যেই আস্থা খুঁজে পান। তারা ভাবে পাকিস্তানের ক্রিকেটের সমস্যায় বিদেশি কোচরা আসল সমাধান।’

আগামী ৬ ও ৭ মার্চ লাহোরে শীর্ষস্থানীয় সাবেক অধিনায়ক ও তারকাদের সঙ্গে গোলটেবিল বৈঠকে বসবে পিসিবি। পাকিস্তানের ক্রিকেটকে বাঁচাতে এ সিদ্ধান্ত নিয়েছে তারা। কিন্তু ইমরান খান ও রশিদ লতিফের মতো এ আমন্ত্রণ অবজ্ঞাভরে প্রত্যাখ্যান করেছেন মিয়াঁদাদ।

অবশ্য কোনও আমন্ত্রণ পাওয়ার কথা অস্বীকার করেছেন তিনি, ‘এ সম্মেলনের জন্য এখনও কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। সংবাদপত্রে দেখলাম যে আমার নাম আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছে। কিন্তু অনেক বেতনে বিদেশি কোচদের যখন নিয়োগ দিচ্ছে বোর্ড, তখন স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে এ সম্মেলন করার কোনও অর্থ নেই।’ পাকিস্তানের ক্রিকেট ধ্বংসের পেছনে বিদেশিদের দায় দিলেন মিয়াঁদাদ, ‘এইসব বিদেশি কোচ ও স্টাফরা পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংসের কারণ। তারাই এ পর্যায়ে এনেছে দেশের ক্রিকেটকে। এখন স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে আলোচনার উদ্দেশ্য কী?’ ১৯৯৯, ২০০০ ও ২০০৩ সালে তিনবার পাকিস্তানের কোচের দায়িত্বে থাকা মিয়াঁদাদ মনে করেন, ক্ষুব্ধ ও হতাশ ভক্ত-সমালোচকদের বোকা বানাতেই এ সম্মেলন করছে বোর্ড। সূত্র- ডন

/এফএইচএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী