অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন মুস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৬, ০৫:০৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ০৫:১১

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন মুস্তাফিজ গত আগস্টে ম্যানচেস্টারে অস্ত্রোপচারের পর থেকেই মাঠের বাইরে ২১ বছর বয়সী মুস্তাফিজ। পূনবার্সন প্রক্রিয়া শেষে ফেরার অপেক্ষায় ছিলেন নিউজিল্যান্ড সিরিজেই। কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামার ক্ষেত্রে কিছুটা সংশয় থাকলেও শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই এমন বোলারকে খেলানোর লোভ কোনও অধিনায়কই ছাড়তে চাইবেন না!

সোমবার কিউইদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই আসাধরণ বোলিং করেছেন এই ‘বিস্ময় বালক’।  প্রথম স্পেলে ৪ ওভার বোলিং করেছেন তিনি। ১৩ রান খরচ করে তুলে নিয়েছেন একটি উইকেট।

গত মার্চে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। মিস করছেন ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজ। অন্যদিকে যে কোনও ফরম্যাটের ক্রিকেট ধরলে মুস্তাফিজ সর্বশেষ খেলেছেন গত জুলাইতে সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে। ওখানে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েই ইনজুরিতে পড়েন তিনি।

প্রসঙ্গত, মুস্তাফিজের জন্য বড় পরীক্ষা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি। ওখানে স্বাচ্ছন্দে বোলিং করাতেই শেষ পর্যন্ত খেলানো হয়েছে তাকে।

/আরআই/কেআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী