ফিরেই মুস্তাফিজের উইকেট

ফজলুল বারী, ক্রাইস্টচার্চ থেকে
২৬ ডিসেম্বর ২০১৬, ০৫:১৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ০৫:২৫

ফিরেই মুস্তাফিজের উইকেট নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের প্রথম সাফল্যও এলো মুস্তাফিজুর রহমানের হাত ধরে। তার শিকার হন কিউই দলের ওপেনার মার্টিন গাপটিল। সৌম্য সরকারের ক্যাচ হয়ে ফেরার আগে ১৯ বলে ১৫ রান করেন এই কিউই ব্যাটসম্যান। তার ১৫ রানে একটি ছক্কা ও একটি চারের মার ছিল।

এর আগে টসে হেরে অতিথি দলকে ফিল্ডিংয়ে পাঠান কিউই দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। এর মাধ্যমে শুরু হলো বাংলাদেশ দলের বহুল আলোচিত নিউজিল্যান্ড সফর। ইনজুরি কাটিয়ে এই সফরের মাধ্যমেই জাতীয় দলে ফিরেছেন মুস্তাফিজ। রোববার পর্যন্ত কোচ-ক্যাপ্টেন কেউ নিশ্চিত করে বলতে পারেননি মুস্তাফিজ খেলবেন। সিদ্ধান্ত নেবার দায়িত্ব তার কাঁধেই ছেড়ে দিয়েছিলেন অধিনায়ক। মুস্তাফিজ সিদ্ধান্ত নিয়ে ফিরেছেন আর প্রথম সুযোগেই প্রমাণ করেছেন তার ফেরার গুরুত্ব। মুস্তাফিজ দলে ফেরায় বোলিং স্কোয়াড থেকে বাদ পড়েছেন রুবেল। প্রথম একাদশে জায়গা পেয়েছেন মোসাদ্দেক।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে এরমাঝে হাজির হয়েছেন হাজার পনের দর্শক। এ লেখা পর্যন্ত এদের বেশিরভাগ নিউজিল্যান্ডার্স। প্রবাসী বাংলাদেশিরা আসছেন ধীরে সুস্থে। মাঠের বাইরে দর্শকদের লম্বা লাইন। নিরাপত্তা তল্লাশী সহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মাঠে আসতে হচ্ছে দর্শকদের।

উল্লেখ্য ভূমিকম্পের জন্য বিশেষ আলোচিত নিউজিল্যান্ডের দক্ষিণের এই দ্বীপ শহরটিতে বাংলাদেশি বাসিন্দার সংখ্যা তিন শ’র মতো। যাদের অনেকে বড়দিনের ছুটিতে দেশে চলে গেছেন।

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম