টেস্ট সিরিজে ফেরার আশা মুশফিকের

ফজলুল বারী, নেলসন থেকে
৩০ ডিসেম্বর ২০১৬, ১৪:২১আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৪:২৬

নামাজ শেষে মুশফিক মুশফিকুর রহিমের আশা তিনি টেস্ট সিরিজ শুরুর আগেই পুরোপুরি সেরে উঠবেন। শুক্রবার নেলসনে বাংলা ট্রিবিউনসহ আরও দুই মিডিয়াকে কথাগুলো বলেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক।

নেলসনে শুক্রবার জুমার নামাজ শেষে হোটেলে ফিরে মুশফিক বলেন, ‘এমআরআই রিপোর্টে আমার গুরুতর সমস্যা পাওয়া যায়নি। আশা করছি টেস্টের আগেই মাঠে ফিরে আসতে পারব। আমি নিজেও আগের চেয়ে অনেক ভালো অনুভব করছি। আপনারা আমার জন্যে দোয়া করবেন।’

শুক্রবার সতীর্থদের সঙ্গে হেঁটেই মুশফিক স্থানীয় একটি মসজিদে যান। আবার সেখান থেকে হেঁটেই হোটেলে ফেরেন। হাঁটাচলায় তাকে স্বাভাবিকই মনে হয়েছে।

উল্লেখ্য ক্রাইস্টচার্চের প্রথম ওয়ানডে ম্যাচের মাঝপথে হ্যামস্ট্রিং ইনজুরির শিকার হয়ে মাঠ ছাড়েন মুশফিক। তার আর মাঠে ফেরা হয়নি।

প্রথমে তাকে ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়। বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ উপলক্ষে দল যখন নেলসনের স্যাক্সটন ওভালের মাঠে, মুশফিক তখন এমআরআইয়ের জন্যে স্ক্যানিং মেশিনের নিচে। তবে খেলা চলা অবস্থাতেই তার সুসংবাদের খবরটি মাঠের প্রেসবক্সে চলে আসে।

এমআরআই রিপোর্টে বলা হয়েছে মুশফিকের চোট গুরুতর নয়। তার চোটের ধরনকে ‘এ’ ক্যাটাগরির হিসাবে চিহ্নিত করা হয়। ক্রিকেটারদের হ্যামস্ট্রিং চোটের ‘এ’ ক্যাটাগরির শিকার খেলোয়াড়রা সাধারণত দু’সপ্তাহের মধ্যে মাঠে ফিরতে পারেন। মুশফিককে যারা চেনেন জানেন, তাদের ধারণা আরও আগেই তিনি ফিরতে পারবেন। যদি দলের ফিজিওর ছাড়পত্র তিনি পান।

/এফএইচএম/ 

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি