নেপিয়ারে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের দল নিয়েই শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ।
মাউন্ট মাউঙ্গানুইয়ে দ্বিতীয় ম্যাচে মাশরাফি মর্তুজার নেতৃত্বে অপরিবর্তিত দল নিয়ে নিউজিল্যান্ডকে মোকাবিলা করবে বাংলাদেশ। প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হারালেও ওই দলের উপর আস্থা রাখছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানান, প্রথম ম্যাচের অপরিবর্তিত একাদশই মাঠে নামানো হবে।
দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি মর্তুজা, নুরুল হাসান, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
/এফএইচএম/







