মুশফিকও পেলেন সেঞ্চুরি

ফজলুল বারী, ওয়েলিংটন থেকে
১৩ জানুয়ারি ২০১৭, ০৮:৩৩আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ০৮:৩৭

মুশফিকও পেলেন সেঞ্চুরি ওয়েলিংটনের বেসিন রিজার্ভ ক্রিকেট গ্রাউন্ডে এখন প্রচন্ড বাতাস। এই বাতাস ছাড়িয়েই এই ভেন্যুতে টেস্টে সেঞ্চুরি করলেন বাংলাদেশের দুনিয়াখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান আর টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। দুজনের জুটিও এর মাঝে ২০০ পেরিয়েছে।

৪৫তম টেস্ট ম্যাচে এটি সাকিবের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। দ্বিতীয় সেঞ্চুরি নিউজিল্যান্ডের বিপক্ষে। সাকিবের মতো মুশফিকেরও এটি চতুর্থ টেস্ট সেঞ্চুরি। বাংলাদেশের রান এর মাঝে ছাড়িয়েছে ৩৭০।

টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে মমিনুলকে হারালেও টিম বাংলাদেশের এই দুই সিনিয়র খেলোয়াড় দলের রানের চাকা থামতে দেননি। মাঠের কিউই দর্শক, টিভি ভাষ্যকররা কিউই বোলারদের ওপর হতাশ। কিন্তু এরা ভদ্র বিনয়ী জাতি। বাংলাদেশের বাউন্ডারিগুলোতে হাততালি দিতে কৃপণতা করছেন না। সাকিব-মুশফিক দুজনকে দাঁড়িয়ে করতালি দিয়ে তারা স্বাগত জানিয়েছেন।

সবুজ উইকেট, বাতাস, প্রথম দিনের বৃষ্টি সবকিছু মিলিয়ে একরকম ভয়ের মধ্যে শুরু হয়েছিল ওয়েলিংটন টেস্ট। ভয়কে প্রথম দিন ব্যাট হাঁকিয়ে জয় করেন তামিম আর মমিনুল। দ্বিতীয় দিন ভয়কে উল্টো রান বন্যায় ভাসিয়ে নিয়ে যান সাকিব-মুশফিক। বিদেশের মাটিতে এমন স্বতঃস্ফূর্ত বাংলাদেশ মেলে ধরেছে অনেক দিন পর। নিউজিল্যান্ডে ব্যাটসম্যানদের এবারের এই রান প্রদর্শনী বিশেষ গুরুত্বপূর্ণ হবার কারণ ওয়ানডে, টি-টোয়েন্টিতে ধবলধোলাইয়ের শিকার দলটার পারফরম্যান্সে দেশবাসী যখন হতাশ, তখন প্রমাণ দিলেন তারা ফুরিয়ে যাননি। সামর্থ্য আছে বাংলাদেশ দলের।

ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে সাকিব-মুশফিকের সেঞ্চুরির সঙ্গে তামিম-মমিনুলের হাফসেঞ্চুরি উঁচিয়ে ধরেছে সে সত্যটা।

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের