আত্মবিশ্বাসী হলেও সতর্ক থাকছেন মুশফিক

ফজলুল বারী, ওয়েলিংটন থেকে
১৩ জানুয়ারি ২০১৭, ১৮:০৬আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ১৮:০৬

আত্মবিশ্বাসী হলেও সতর্ক থাকছেন মুশফিক মাঠে ও সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাস ছিল তার চোখেমুখে। এ রকম একটা ইনিংসের পর কার না এমন আত্মবিশ্বাস জন্মায়? তবে সতর্ক মুশফিক।

হাতে এখনও আছে তিন উইকেট, স্কোরবোর্ডে রান জমা পড়েছে ৫৪২। তৃতীয় দিন সকালেই কি ইনিংস ঘোষণা করবেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম! শুক্রবারের সংবাদ সম্মেলনে এমন প্রশ্নই বারবার উঁকি দিচ্ছিল নিউজিল্যান্ডের সাংবাদিকদের মনে। কোনও একজন প্রশ্ন করেই বসলেন। আত্মবিশ্বাসী কণ্ঠে মুশফিকও দিলেন জবাব, ‘আমাদের স্কোরবোর্ডে আরও চাই ৫০ রান। ক্রিজে আমাদের একজন ব্যাটসম্যান (সাব্বির) আছে, টেল এন্ডাররাও আছে। আমরা যদি আরও পঞ্চাশটার মতো রান পাই এবং শুরুতেই নিউজিল্যান্ডের কয়েকটি উইকেট ফেলে দিতে পারি তাহলে বেশ চাপে ফলতে পারব।’ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের পরবর্তী পরিকল্পনার কথা এভাবেই জানালেন রেকর্ড জুটির এ অংশীদার।
বাংলাদেশের রেকর্ড ইনিংস নিয়েও প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন আরেক কিউই সাংবাদিক। এমনটা দরকার ছিল বললেন মুশফিক, ‘বিদেশের মাটিতে আমাদের দক্ষতা দেখাতে এর প্রয়োজন ছিল। এর আগে আমরা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হেরে প্রচণ্ড চাপে পড়েছি। তাই আমাদের জাতির জন্যে এমন কিছু করা দরকার ছিল।’

অনেক প্রতিবন্ধকতা জয় করে এমন পারফরম্যান্স অনুপ্রাণিত করছে মুশফিককে, ‘নিজেদের কন্ডিশনে নিউজিল্যাল্ড দল অনেক শক্তিশালী একটা দল। ওয়েলিংটনের কন্ডিশন জয় করাটাও আমাদের জন্যে সহজ ছিল না।’ কিউইদের দুর্বলতার কারণে দুই দিনে বাংলাদেশ সফল হয়েছে মানতে নারাজ মুশফিক, ‘তারা অনেক চেষ্টা করেছে। ভালো বল করেছে। আমরা টিকে থাকার চেষ্টা করেছি। সুবিধামতো মেরেছি। এভাবে আমাদেরটা আমরা অর্জন করেছি।’

মুশফিকের মতে টেস্টের তৃতীয়-চতুর্থ দিন উইকেটের অবস্থা আরও পাল্টাতে পারে। সেক্ষেত্রে বোলাররা সুবিধা পাবে মনে করছেন তিনি। বিশেষ করে সাকিব আল হাসানের বোলিংয়ের কথা বললেন তিনি, ‘সাকিব আমাদের অভিজ্ঞ একজন বোলার। কোন পরিবেশ-পরিস্থিতিতে কী করে বল করতে হয় জানে সে। আমরা শুরুতে তাদের কিছু উইকেট নিয়ে চাপে ফেলার চেষ্টা করব। এরপর চেষ্টা করব ভালো খেলার।’ এভাবে ম্যাচের ফল নিজেদের পক্ষে আনার পরিকল্পনার কথা বলেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক।

মাঠে ও সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাস ছিল তার চোখেমুখে। এ রকম একটা ইনিংসের পর কার না এমন আত্মবিশ্বাস জন্মায়? তবে সতর্ক মুশফিক, ‘ম্যাচের এখনও তিনদিন বাকি। যে কোনও কিছু ঘটতে পারে। আল্লাহ চেয়েছেন বলে আমরা এতোটা ভালো খেলেছি। আল্লাহ যেন আমাদের সহায় হন।’

/এফএইচএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে