সাকিব-মুশফিকের প্রশংসায় সাউদি

ফজলুল বারী, ওয়েলিংটন থেকে
১৩ জানুয়ারি ২০১৭, ২০:০৭আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ২০:০৭

সংবাদ সম্মেলনে টিম সাউদি সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যাটসম্যানদের ভূয়সী প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি।

নিজেদের সর্বোচ্চ চেষ্টাই করেছে নিউজিল্যান্ড। কিন্তু বাংলাদেশের নৈপুণ্যের কাছে তারা পিছিয়ে পড়েছে বললেন সাউদি, ‘তারা অনেক ভালো ক্রিকেট খেলেছে। আমরাও খারাপ বল করিনি। কিন্তু দিনের শেষে বলতে হয় তারা যেভাবে সফল হয়েছে আমরা সেভাবে পারিনি।’ শনিবার তৃতীয় দিনটা ভালো হবে আশা এ পেসারের, ‘রাতটা আমাদের পার করতে দিন। ভালো ক্রিকেট খেলতেই কাল সকালে আবার মাঠে আসব।’

টেস্টের প্রথম দিন তামিম ইকবালের ইনিংসের উল্লেখ করে সাউদি বলেন, ‘সে শুরুটা আক্রমণাত্মক করেছিল। তার অনুপ্রেরণায় আজ (শুক্রবার) সাকিবরা তাদের ইনিংসটা নিজেদের মতো করে টেনে নিয়ে গেছে। আমরা তাদের ওপর অনেক চাপ সৃষ্টি করেছিলাম। কিন্তু তারা তাদের মতো করে খেলে গেছে। সাকিব-মুশফিক দু’জনেই অসাধারণ খেলেছে। ক্রিকেটে যে যেইদিন অসাধারণ খেলবে, সেইদিন তাদের থামানো কঠিন। এ ব্যাপারে তাদের প্রশংসা করতেই হয়।’

তবে সাকিব-মুশফিককে সাজঘরে পাঠানোর স্বস্তি সাউদির মনে, ‘আমরা অবশ্য এক পর্যায়ে তাদের থামাতে পেরেছি। তবে সেটা বেশ দেরিতে।’ প্রথম দুই দিনের অবস্থা এখনই ম্যাচের কোনও ফলের আভাস দিচ্ছে না মনে করেন তিনি। নিউজিল্যান্ড এখন ম্যাচ ড্র’র কথা ভাবছে কিনা প্রশ্ন করলে সাউদির উত্তর, ‘এটা খুব আগেভাগেই প্রশ্ন হয়ে গেল। টেস্টের এখনও তিন দিন বাকি।’

/এফএইচএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী