ধৈর্যকে মূলমন্ত্র মানছেন রাব্বি

ফজলুল বারী, ওয়েলিংটন থেকে
১৪ জানুয়ারি ২০১৭, ১৪:০৬আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৪:১২

সংবাদ সম্মেলনে রাব্বি শেষ বিকেলে ঠাণ্ডায় সমস্যা হচ্ছিল বাংলাদেশের বোলারদের। এমনকি শেষ সেশনে নিউজিল্যান্ডের কোনও উইকেটও পায়নি তারা। তবে দিনের সর্বোচ্চ দুটি উইকেট নেওয়া কামরুল ইসলাম রাব্বি জানালেন, প্রতিকূল আবহাওয়া সমস্যা হলেও ধৈর্য ধরে বল করে গেলে সাফল্য তাদের অনুকূলে আসবে।

বাংলাদেশের বর্তমান পেস বিভাগের সবচেয়ে সিনিয়র এখন রাব্বিই। শুভাশীষ রায় ও তাসকিন আহমেদ কেবল ডাক পেলেন টেস্ট দলে। আর অভিজ্ঞতার সুবাদে দুটি উইকেট নিয়ে এগিয়েও থাকলেন রাব্বি। তৃতীয় দিন খেলা শেষে সংবাদ সম্মেলনে তাই হাজির হলেন তিনি। বোলিং-ফিল্ডিংয়ে সফরকারীরা যে একটু সমস্যার মধ্যে পড়েছিল জানালেন রাব্বি, ‘ঠান্ডার কারণে আমাদের বোলিং ফিল্ডিংয়ে অনেক সমস্যা হচ্ছিল। আমাদের অনেক কষ্ট হচ্ছিল। শরীর গরম হচ্ছিল না। বাতাসে ফিল্ডিং করতেও সমস্যা হচ্ছিল। এমন আবহাওয়ায় আমরা খুব কম ম্যাচ খেলেছি। কষ্ট হলেও আমরা ভালো কিছু করার চেষ্টা করছি।’

অবশ্য এই সমস্যা চতুর্থ দিন কাটিয়ে উঠবে দল, এমন আশা রাব্বির, ‘সব দলই ম্যাচ জিততে চায়। আমরাও জয়ের জন্যে চেষ্টা করব। নিউজিল্যান্ডও জেতার চেষ্টা করবে। আমার মনে হয় এই ম্যাচের একটা ফলাফল আসবে।’ এজন্য ধৈর্য ধরে বোলিং করে যাওয়ার পক্ষপাতী এ পেসার, ‘এখানে যে কোনও বোলারকে ধৈর্য রেখে বল করতে হবে। ধৈর্য ধরে বল করে গেলে ইনশাল্লাহ সুযোগটা আমাদের পক্ষে আসবে।’ রাব্বি বলেন এই উইকেটে শুধু সিম না স্পিন বোলারও ভালো করছেন, ‘সাকিব ভাই এবং মিরাজ খুব ভালো বল করেছেন।’

নিজের পারফরম্যান্স দিয়ে যথেষ্ঠ সন্তুষ্ট রাব্বি, ‘আমি চেষ্টা করছি ভালো খেলার। ঢাকা টেস্টের ভুলগুলো আমি শুধরানোর চেষ্টা করছি। ঢাকা টেস্টে মনে হতো একটা যদি উইকেট পাই জীবনে অনেক কিছু হবে। আল্লাহর রহমতে এখানে তো দুটো উইকেট পেয়ে গেলাম। ইনশাল্লাহ ভালো কিছু হবে।’

ধৈর্য ধরে বল করার পাশাপাশি নিউজিল্যান্ডের ভুল হোক চান বাংলাদেশের এ পেসার, ‘উইকেটটা এমন না যে চাইলেই ফল বের করতে পারব। আমরা ধৈর্য রেখে চেষ্টা করে যাব। ওরাও ভুল করবে আর আমরা ফল পাবই।’

/এফএইচএম/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান