চতুর্থ দিনের প্রথম উইকেট সাকিবের

ফজলুল বারী, ওয়েলিংটন থেকে
১৫ জানুয়ারি ২০১৭, ০৪:৪৯আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ০৭:২৬

লম্বা সময় পর ব্রেকথ্রু আনলেন সাকিব ৮৭ রানের অপরাজিত জুটি গড়ে তৃতীয় দিন শেষ করেছিলেন টম ল্যাথাম ও হেনরি নিকলস। চতুর্থ দিন তারা জুটিটাকে আরও শক্ত করতে থাকেন। দিনের শুরুর প্রথম এক ঘণ্টা তারা বাংলাদেশি বোলারদের জন্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন। অতঃপর দেয়াল ভাঙলেন বাংলাদেশের সবচেয়ে বড় উইকেট কারিগর, সবচেয়ে বেশি উইকেট শিকারি সাকিব আল হাসান।

প্রথম ওভারে সাকিব কোনও রান দেননি। নিজের দ্বিতীয় ওভারেই মিলল প্রাপ্তি। বাধার দেয়ালটা ভাঙলো। নিকলস ক্যাচ হয়ে ধরা পড়লেন আরেক উইকেট প্রত্যাশী মেহেদি হাসান মিরাজের হাতে। চতুর্থ দিনের প্রথম উইকেট। প্রথম সাফল্য। সুখী সাকিব, সুখী বাংলাদেশ। কিন্তু বড় পাহাড়টি যে এখনও সামনে। বাধার পাহাড়ের নাম টম ল্যাথাম। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৫৭ রানে অপরাজিত আছেন ল্যাথাম। নিউজিল্যান্ডের সংগ্রহ পেরিয়েছে ৩৫০। বাংলাদেশের সবাই ভাবছেন ল্যাথাম পাহাড়ের বাধাটা ভাঙা দরকার। 

৫৩ রানে থামে নিকলসের ইনিংস। একই সঙ্গে ভাঙে ১৪২ রানের জুটি। গত বছরের আগস্টের পর নিকলস প্রথমবার পঞ্চাশ রানের ইনিংস ছোঁন ১১৬ বলে।

ক্যারিয়ার সেরা ১৫৫ রানে অপরাজিত ল্যাথাম। অপর প্রান্তে খেলছেন কলিন ডি গ্রান্ডহোম। 

৩ উইকেটে ২৯২ রানে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করা ল্যাথাম এখন বাংলাদেশের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন।
 
এ প্রতিবেদন লেখার সময় ৯৩ ওভারে ৪ উইকেটে ৩৪৭ রান করেছে নিউজিল্যান্ড।
 
/এফএইচএম/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের