আঙুলের চোটে দেরি হতে পারে মুশফিকের ফেরা

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৭, ১০:৪৪আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১১:৪০

প্রথম টেস্টের পঞ্চম দিন একটি শর্ট বলে আহত হন মুশফিক একাধিক চোটে পর্যবেক্ষণে রাখা হয়েছে মুশফিকুর রহিমকে। সর্বশেষ প্রথম টেস্টের পঞ্চম দিন একটি শর্ট বলে ঘাড়ের কাছাকাছি আঘাত পেয়ে অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়েন। এর আগে পেয়েছিলেন আঙুলে চোট। তবে দুই চোটের মধ্যে দলের ফিজিও ডিন কনওয়েকে ভাবাচ্ছে আঙুলের চোট। এ ইনজুরি থেকে সেরে উঠতে আরও বেশি সময় লাগবে জানান ইংল্যান্ডের এ সাবেক ফিজিও।

সাংবাদিকদের কনওয়ে বলেছেন, ‘তার আঙুলের চোট বেশি খারাপ। নতুন করে আঙুলে চিঁড় দেখা গেছে। এ চোট থেকে সেরে উঠতে তার আরও বেশি সময় লাগবে।’

জানা গেছে, ঘাড়ের চোটে গুরুতর কিছু ধরা না পড়লেও নিউজিল্যান্ডের স্থানীয় চিকিৎসকরা মুশফিককে অন্তত তিন সপ্তাহ মাঠে না নামতে পরামর্শ দিয়েছেন। কনওয়ের মুখ থেকেও শোনা গেল একই কথা, ‘এ ধরনের চোটে নিউজিল্যান্ডের চিকিৎসকরা তিন থেকে চার সপ্তাহ না খেলতে পরামর্শ দেন। ইংল্যান্ডে দুই থেকে তিন সপ্তাহ মাঠে না নামতে বলা হয়। আর সেই অনুযায়ী মাঠে ফিরতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে মুশফিকের।’

বাংলাদেশের টেস্ট অধিনায়কের মাঠের বাইরে ছিটকে যাওয়ার কোনও খবর অবশ্য আনুষ্ঠানিকভাবে আসেনি। তবে কনওয়ের ভাষ্যমতে মুশফিকের সফর শেষ হয়ে গেছে ওয়েলিংটন টেস্টেই। জানা গেছে, ক্রাইস্টচার্চে তিনি না খেললে উইকেটরক্ষক নুরুল হাসানের টেস্ট অভিষেক হতে পারে। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে