বাউন্সারের লড়াই চলবে হ্যাগলি ওভালেও

স্পোর্টস ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৭, ১২:৪১আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১২:৪১

ওয়েলিংটন টেস্টে শর্ট বলে দুই ইনিংসেই আঘাত পান মুশফিক ওয়েলিংটনের বেসিন রিজার্ভে না নিউজিল্যান্ড, না বাংলাদেশ- কেউই বাউন্সারে কম যায়নি। দুই দলের বোলাররাই শর্ট পিচ বলে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের তটস্থ করে রেখেছিল। তবে ক্ষতিটা বেশি হয়েছে বাংলাদেশের। মুশফিকুর রহিম ঘাঁড়ে আঘাত নিয়ে অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়েন। তাই বলে কোনও দলই ছাড় দেবে না। হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্টেও চলবে বাউন্সারের এ তীব্র প্রতিদ্বন্দ্বিতা।

প্রথম টেস্টের শেষ দুই দিন খুব বেশি বাউন্সারের প্রতিযোগিতা চলেছে। দুই দলই মানিয়ে নেওয়ার চেষ্টা চালালেও আহত হওয়ার ঘটনা ঘটেছে দুই পক্ষেরই। চতুর্থ দিন নেইল ওয়াগনার পরপর তিনটি বাউন্সারের শিকার হন, মুখের নিচের দিকে কেটেও যায়। আর শেষ দিন তো মুশফিকের খেলাই শেষ করে দিলেন টিম সাউদি। এর আগে প্রথম ইনিংসে হাতে চোট পান মুশফিক। কিন্তু এসবে পাত্তা দিচ্ছে না দুই দল।

কিউই পেসার ট্রেন্ট বোল্ট দৃঢ়কণ্ঠে জানালেন, বোলিং কৌশলে অল্প কিছুটা পরিবর্তন আসতে পারে তাদের। কিন্তু বাউন্সারে নয়, ‘আমরা এ পদ্ধতি ব্যবহার করছি অল্প কয়েক ম্যাচ ধরে। সফলভাবে এর ব্যবহার করেছি আমরা। শর্ট পিচ বোলিং মোকাবিলায় সবসময় ভয় থাকে। তারপরও আমি নিশ্চিত দুই দলের মধ্যেই শর্ট পিচ বোলিংয়ের মানসিকতা থাকবে।’

শর্ট পিচ বলের কি মাত্রাতিরিক্ত ব্যবহার হয়েছে ওয়েলিংটনে? বোল্টের উত্তরটা ছিল কৌশলী, ‘একজন ফাস্ট বোলারের জন্য শর্ট বল মূল্যবান দক্ষতা। কেন শর্ট বল করা হয় সেটা মানুষকে বুঝতে হবে। এটা ব্যাটসম্যানকে ভয় দেখাতে এবং ক্রিজে তাদের তটস্ত রাখতে ব্যবহার করা হয়, এছাড়া ফুলার বলকেও অনেক বেশি কার্যকরী করে এটা।’

তবে কাউকে আঘাত করার উদ্দেশ্যে এ ধরনের বল করা উচিত নয় বলেছেন বোল্ট, ‘কাউকে আঘাত করার জন্য এ ধরনের বল ছোঁড়া অবশ্যই উচিত নয়। এটা অন্য দক্ষতাগুলোকে কার্যকরী করার জন্য ব্যবহার করতে হবে।’

বোল্ট যদি বাউন্সারে বাংলাদেশকে কাবু করার হুমকি দিয়ে থাকে তবে সেটা ভীত করছে না তামিম ইকবালকে। বাউন্সারে কোনও আপত্তি নেই ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়কের, ‘শর্ট বল খেলার অংশ। এনিয়ে আমার সত্যিই কোনও অভিযোগ নেই। যদি উপলব্ধি করতে পারি যে কোনও ব্যাটসম্যান বাউন্সারে খুব বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে না তাহলে আমরাও সেই কৌশল ব্যবহার করতে পারি। আবার তারা যদি মনে করে আমাদের কোনও ব্যাটসম্যান স্বাচ্ছন্দ্যবোধ করে না তাহলে তারাও করতে পারে। এর মধ্যে কোনও খারাপ কিছু দেখি না।’ প্রথম ম্যাচে কামরুল ইসলাম রাব্বী, শুভাশীষ রায় ও তাসকিন আহমেদ বাউন্সারে ভালোই কাবু করে রেখেছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের