চতুর্থ দিনের খেলা একটু দেরিতে

ফজলুল বারী, ক্রাইস্টচার্চ থেকে
২৩ জানুয়ারি ২০১৭, ০৩:৪০আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ০৪:০০

চতুর্থ দিনের খেলা একটু দেরিতে ক্রাইস্টচার্চ টেস্টের চতুর্থ দিনের খেলা আধা ঘণ্টা দেরিতে অর্থাৎ বাংলাদেশ সময় ভোর ৪ টায় শুরু হবে। স্থানীয় ঘড়িতে তখন বাজবে সকাল ১১ টা।

সকালে ম্যাচ অফিসিয়েলরা উইকেট দেখে এই সিদ্ধান্ত দিয়েছেন। আগে এই খেলা বাংলাদেশ সময় ভোর রাত সাড়ে ৩ টায় শুরুর কথা ছিল।

উল্লেখ্য বৃষ্টিতে ভিজে পরিত্যক্ত হয়েছে টেস্টের তৃতীয় দিনের খেলা। রবিবার রাতেও এখানে বৃষ্টি হয়েছে। কিন্তু আকাশ এখানে এখন এই রোদেলা, এই মেঘলা। তবে আজ এখানে বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাসে নেই। থেমে থেমে দমকা বাতাস বইছে।

নিউজিল্যান্ড সফরের শেষ ম্যাচ এ টেস্টের প্রথম ইনিংসে প্রথম দিনে বাংলাদেশ ২৮৯ রানে অলআউট হয়ে যায়। কিন্তু দ্বিতীয় দিনে বোলাররা অনেক ভালো বল করায় শেষ বিকেলে বিশেষ সাকিব ঝলকে টেস্টের মোমেন্টাম তৈরি হয় অতিথিদের পক্ষে। কিন্তু রবিবার দিনভর টানা বৃষ্টিতে একটি বলও মাঠে না গড়ানোয় সেই মোমেন্টাম ক্ষতিগ্রস্ত হয়। আজ দিনের শুরুর সেশনে বাংলাদেশের বোলাররা যদি দ্রুত প্রতিপক্ষের তিন উইকেট নিতে পারেন ব্যাটসম্যানরা যদি সূচনা করতে পারেন ভালো, তবেই ম্যাচ আবার ঘুরতে পারে বাংলাদেশ দলের পক্ষে। এরজন্যে সবার চোখ এখন প্রথম সেশনে। 

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম