ব্যাটসম্যানদের শটে কোনও ভুল দেখছেন না মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (গল) থেকে
১১ মার্চ ২০১৭, ১৭:১১আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৭:১১

মুশফিকুর রহিম (ফাইল ফটো) গল টেস্টে আগের বাজে ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশের ব্যাটসম্যানরা আত্মাহুতি দিয়েছেন। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দলের অভিজ্ঞ ব্যাটসম্যানরা ভুল করেছেন। গল টেস্টের দ্বিতীয় ইনিংসে শেষ দিনে ম্যাচ বাঁচাতে হলে মুশফিকদের ৯৮ ওভার টিকে থাকতে হতো। কিন্তু শেষ দিন মাত্র ৪৫.২ ওভার টিকে ছিল তারা।

ব্যাটসম্যানরা উদারতা দেখিয়ে রঙ্গনা হেরাথকে উইকেট বিলিয়ে এসেছেন। লঙ্কান অধিনায়ক মনে করেন উইকেটে স্পিনারদের সহায়তা তেমন ছিল না। আর সহায়তা ছাড়াই হেরাথ বিশ্বরেকর্ড করলেন বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে ভেঙে দিয়ে।

মুশফিকের অবশ্য দাবি স্টাম্পের বাইরের বলে শট খেলায় ব্যাটসম্যানদের ভুল ছিল না। তবে ঠিকভাবে ব্যাটে বলে না মেলাতেই যা সমস্যা, ‘ভালো বল, স্টাম্পের বল শট করতে গেলে আউট হওয়ার সম্ভাবনা থাকে। তাই বাইরের বল খেলে রান করতে হবে। এটা আমি বিশ্বাস করি।’

সাকিব আল হাসান লেগ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে বাজেভাবে আউট হন। দ্বিতীয় ইনিংসেও একইভাবে আউট হলেন নিজ ভুলেই বাজে শট খেলে। মুশফিক অবশ্য সাকিবের পক্ষেই কথা বললেন, ‘প্রথম ইনিংসে সাকিবের আউটটার কথা বলি, সেটা দুর্ভাগ্যজনক আউট বলব। আজকে আমার আউট নিয়েও তাই বলব। আমার ক্ষেত্রে লেগ স্লিপ ছিল না। শর্ট ফাইন লেগ ছিল না। আমি যদি এই বলে রান না করি, কোন বলটায় করব। এটা বলতে পারেন, আমরা যেভাবে শটটা খেলা দরকার সেটা পারিনি। ব্যাটের যেখানে শট লাগার দরকার, সেখানে লাগেনি। আমরা চেষ্টা করব সামনে এই সমস্যা কাটিয়ে উঠতে।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের