সাকিবকে ‘ম্যাচের পরিস্থিতি’ বুঝতে বললেন কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
১২ মার্চ ২০১৭, ২০:৫৪আপডেট : ১২ মার্চ ২০১৭, ২০:৫৪

সাকিবকে ‘ম্যাচের পরিস্থিতি’ বুঝতে বললেন কোচ গত কয়েক টেস্টে বাংলাদেশি অলরাউন্ডারের ব্যাটিংকে ভালো চোখে দেখছেন না কোচ। কলম্বো টেস্টের আগে তাকে কিছু পরামর্শ দিলেন তিনি।
বাংলাদেশের সবচেয়ে বড় পোস্টার বয় এখন সাকিব আল হাসান। বেশিরভাগ সময়ই খবরের শিরোনাম হন তিনি। পুরো ক্যারিয়ারে নানা সব ঘটনার জন্ম দেওয়া সাকিব মাঝে কিছুটা ‘বিরতি’ দিলেও গত কিছুদিন ধরে তার শিরোনাম হওয়ার  পরিমাণটা আবার খানিকটা বেড়েছে! বিশেষ করে ওয়েলিংটন টেস্ট থেকে শুরু করে গল টেস্ট মিলে গত চার টেস্টে তার ব্যাটিং করার কৌশল নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ক্রিকেটবোদ্ধারা সাকিবের ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেক ভক্ত আবার ফেসবুকে খোলা চিঠি লিখেছেন তাকে। সেখানে তারা বলেছেন বেশি পরিমাণে টি-টোয়েন্টি খেলার কারণেই মূলত বদলে গেছে তার ব্যাটিংয়ের ধরন!

সাকিব অবশ্য হায়দরবাদ টেস্ট চলার সময় নিজের ব্যাটিং নিয়ে খোলামেলা কথা বলেছিলেন। সেথানে তিনি স্পষ্ট করে বলেছেন- তিনি এভাবে খেলেই সাকিব হয়েছেন। ভবিষ্যতে এভাবেই খেলে যাবেন। ব্যাটিংয়ের ধরন পরিবর্তন করার কোনও ইচ্ছা তার নেই।

এমনকি গল টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে খানিকটা নমনীয় দেখা গেছে সাকিবের কণ্ঠ। সেখানে তিনি বলেছেন, ‘শুধু প্রতিরোধ গড়লেই হবে না কিংবা শুধু মারলেই হবে না। ব্যাটসম্যানদের ব্যাটিংয়ে ভারসাম্য রাখতে হবে।’

কোচ হাথুরুসিংহে অবশ্য সাকিবের কথার প্রতিবাদ করেছেন। তার কথা- খেলোয়াড়দের বুঝতে হবে কখন কী করতে হবে। কোন পরিস্থিতিতে কীভাবে ব্যাটিং করতে হবে সেটাও খেলোয়াড়দের মাথায় থাকা উচিত মনে করেন লঙ্কান এ কোচ, ‘প্রতিরোধ কিংবা আক্রমণ দুটি বিষয়ই মাঠ থেকে সিদ্ধান্ত নিতে হবে। মাঠে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি কীভাবে নেব, সেটা আমাদের আরও উন্নতি করতে হবে। জানতে হবে কোন বলে আমরা আক্রমণে যাব, আর কোন বলে যাব না। একজন ব্যাটসম্যান যখন সঠিক পথে থাকবে, তখন সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে।’

হাথুরুসিংহে আরও যোগ করেন, ‘সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কন্ডিশন, প্রতিপক্ষ দলের গেম প্লান এবং তাদের সচেতনতা সম্পর্কে বুঝতে হবে। অবশ্যই কেউ বলতে পারে না মাঠে নেমেই আক্রমণে যাবে।’ হাথুরুসিংহের এই কথাতেই স্পষ্ট সাকিবের দৃষ্টিভঙ্গি কোন মতেই ভালো চোখে দেখছেন না হাথুরুসিংহে।

যদিও গল টেস্টের দ্বিতীয় ইনিংসে সাকিব ও মুশফিকের বাজে বলে আত্মাহুতিকে উপহার ভাবছেন না হাথুরুসিংহে, ‘তারা উইকেট উপহার দিয়ে এসেছে, এ ব্যাপারে আমি একমত হতে পারছি না। কেউই প্রতিপক্ষ দলকে উইকেট উপহার দিতে চায় না। তাদের দুইজনের আউট হওয়াটা আমাদের শিখিয়েছে উইকেটে স্পিন কীভাবে খেলতে হয়।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের