সাকিবের সেঞ্চুরিতে দারুণ কাটছে বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৭, ১৪:৫৬আপডেট : ১৭ মার্চ ২০১৭, ১৬:০৪

সেঞ্চুরি উদযাপন করছেন সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ও ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করলেন সাকিব আল হাসান। ১৮ রানে দিন শুরু করে মুশফিকুর রহিমের সঙ্গে ৯২ ও মোসাদ্দেক হোসেনকে নিয়ে ১৩১ রানের জুটি গড়েন তিনি। ১৪৩তম বলে নবম বাউন্ডারি মেরে তিন অঙ্কের ঘরে পৌঁছান এ অলরাউন্ডার। তবে সেঞ্চুরির পর বেশিদূর এগোতে পারেননি সাকিব। ১১৬ রানে লাকশান সান্দাকানের বলে দিনেশ চান্ডিমালের ক্যাচ হন। ১৫৯ বলে ১০ চারে সাজানো তার ইনিংসটি থামে। 

তার সেঞ্চুরির সঙ্গে সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও মোসাদ্দেকের হাফসেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে আছে বাংলাদেশ। অভিষেক টেস্টেই মোসাদ্দেক ফিফটি করেন ৮৪ বল খেলে। আর এ গুরুত্বপূর্ণ ইনিংসগুলোয় ভর করে শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ৯০ রানে পেছনে রেখেছে বাংলাদেশ।

১১৬ ওভারে ৭ উইকেটে ৪২৮ রান করেছে বাংলাদেশ। শুক্রবার তৃতীয় দিনের প্রথম সেশনে বেশ সন্তোষজনক ব্যাটিং করে বাংলাদেশ, ২৮ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১০২ রান যোগ হয়। ২২ রানে পিছিয়ে থেকে লাঞ্চে যায় সফরকারীরা। ফিরে এসে সাকিব ও মোসাদ্দেকের জুটিতে লিড নেয় মুশফিক বাহিনী।

মোসাদ্দেক (৫৫*) সঙ্গ দিতে নেমেছেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট ক্যারিয়ারের প্রথম ম্যাচে সুরাঙ্গা লাকমলকে চার মেরে দলকে এগিয়ে দেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনটি ডাবল ও দুটি দেড়শ রানের ইনিংসসহ ৭ সেঞ্চুরি হাঁকানো এ ডানহাতি ক্যারিয়ারের প্রথম টেস্টে পঞ্চাশ ছোঁন ৬ চার ও ১ ছয় মেরে। অভিষেক ম্যাচে ৮ নম্বর ব্যাটসম্যান হিসেবে সেরা ইনিংসের মালিকও হন তিনি। 

শ্রীলঙ্কার ৩৩৮ রানের জবাব দিতে নেমে বৃহস্পতিবার দ্বিতীয় দিন দারুণ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু শেষ সেশনে মাত্র ৬ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। সেই বিপদ থেকে তৃতীয় দিন দলকে টেনে তুলেছেন অধিনায়ক মুশফিক ও সাকিব। শতাধিক রানের জুটি গড়ার পথে ছিলেন তারা। কিন্তু মুশফিক আউট হওয়ায় সেটা আর হয়নি।

শতক ছুঁই ছুঁই জুটি গড়ার পথে মুশফিক ক্যারিয়ারের ১৭তম ফিফটি পান। ৬৬তম বলে একটি বাউন্ডারি মেরে পঞ্চাশ ছোঁন অধিনায়ক। এর পর আর দুটি রান যোগ করেই সুরাঙ্গা লাকমলের বলে বোল্ড হন মুশফিক (৫২)। তার ইনিংস সাজানো ৮১ বলে ৬টি চারে। সাকিবের সঙ্গে তার জুটিটি ছিল ৯২ রানের।

মুশফিক মাঠ থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পর সাকিব ফিফটি পান। ৬৯ বলে হাফসেঞ্চুরি করেন এ অলরাউন্ডার। সেটাকে তিনি সেঞ্চুরি বানান আরও ৭৪ বল খেলে।

মূলত মুশফিক ও সাকিবের ব্যাটেই স্বস্তিতে ফিরেছে বাংলাদেশ। ১৯৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়েছিল তারা। শুক্রবার ৫ উইকেটে ২১৪ রানে তৃতীয় দিনের খেলা শুরু করে সফরকারীরা। প্রথম সেশন শেষে স্কোরবোর্ড বলছে, দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের নৈপুণ্যে কিছুটা হলেও চাপ কমেছে।

এর আগে দ্বিতীয় দিন দ্বিতীয় সেশনে শ্রীলঙ্কাকে জবাব দিতে গিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। তামিম ইকবাল ও সৌম্য সরকারের ব্যাটে বেশ স্বতঃস্ফূর্ত মনে হয়েছিল তাদের। শ্রীলঙ্কার তিনশতাধিক রানের জবাবে শতরানের জুটি গড়ার পথে ছিলেন তারা। কিন্তু হয়নি। বরং দিন শেষে উল্টো হতাশার গ্লানি নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

মাত্র ৬ রান যোগ করতেই ইমরুল কায়েস, তাইজুল ইসলাম ও সাব্বির রহমানের আউটে ভুগতে হয়েছে বাংলাদেশকে। শেষ সেশনে দ্রুত তিন উইকেট পড়ে যাওয়ায় আশার আলো নিভু নিভু হতে শুরু করেছে। কিন্তু সব হতাশা কেটে গেছে সাকিব, মুশফিক ও মোসাদ্দেকের ব্যাটে।

/এফএইচএম/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান