তামিমের ১০ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (ডাম্বুলা) থেকে
২৫ মার্চ ২০১৭, ১৫:২০আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১৫:২১

তামিম ইকবাল বাংলাদেশের হয়ে নতুন এক মাইলফলকে পৌঁছালেন তামিম ইকবাল। তিন সংস্করণের ক্রিকেট মিলিয়ে শনিবার তিনি স্পর্শ করলেন ১০ হাজারি ক্লাব। এটা বিশ্ব ক্রিকেটে তেমন বড় কোনও অর্জন না হলেও বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা বড় অর্জন।

২০০৭ সালে সীমিত ওভারের ক্রিকেটের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় তামিমের। এর পর থেকে তার ব্যাট কখনোই থামেনি। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সে দীর্ঘ পথ পরিক্রমায় আজকের এ অবস্থান তৈরি করেছেন বাঁহাতি এ ব্যাটসম্যান।

শনিবার ডাম্বুলায প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে মিলে তামিমের মোট রান ছিল ৯৯৯৯। ডাম্বুলায় এদিন প্রথম ওভারের তৃতীয় বলে লেগ সাইডে ব্যাট ঘুরিয়েই দুই রান করলেন তামিম। আর তাতেই সব ফরম্যাট মিলে ১০ হাজার রানের মাইলফলকে পা রাখলেন ২৮ বছর বয়সী এ তারকা।

তামিম ছাড়া এই মাইলফলকের কাছাকাছি আছেন কেবল বাংলাদেশের দুই ক্রিকেটার। দ্বিতীয় অবস্থানে থাকা সাকিবের দশ হাজারি ক্লাবে প্রবেশ করতে লাগবে ৭২২ রান। বিশ্বের সেরা এই অলরাউন্ডারের তিন ফরম্যাট মিলিয়ে বর্তমান রান সংখ্যা ৯ হাজার ২৮৮। আর তৃতীয় অবস্থানে থাকা মুশফিকুর রহিমের রান সংখ্যা ৮ হাজার ৮৬।

তামিম এখন পর্যন্ত টেস্টে ৪৯ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ৩ হাজার ৬৭৭। যেখানে ৩৯.৫৩ গড়ে তামিমের ব্যক্তিগত সর্বোচ্চ ২০৬। ওয়ানডেতে ১৬২ ম্যাচে তামিম করেছেন ৫ হাজার ১২০ রান। ৩২.৪০ গড়ে যেখানে তার ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ ১৫৪ রান। এবং টি-টোয়েন্টিতে ৫৫ ম্যাচে ২৪.০৪ গড়ে তামিমের রান সংখ্যা ১ হাজার ২০২ রান। এই ফরম্যাটে তামিমের ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ ১০৩।

শ্রীলঙ্কা সফরের আগেই এই মাইলফলকের দ্বারপ্রান্তে ছিলেন তামিম। গল টেস্টের দুই ইনিংসে তামিমের ব্যাট থেকে আসে ৫৭ ও ১৯ রান। এর পর কলম্বো টেস্টে প্রথম ইনিংসে ৪৯ রানের পর দ্বিতীয় ইনিংসে ৮২ রানের ইনিংস খেলেন অভিজ্ঞ এই ওপেনার। শ্রীলঙ্কা সফর শুরু হওয়ার আগে তার রান সংখ্যা ছিল ৯ হাজার ৭৯২ রান। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট ও প্রথম ওয়ানডের শুরুর ওভারেই বাকি রান করেছেন তামিম।

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের