ম্যাচটা প্রথম মনে হয়নি মিরাজের

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (ডাম্বুলা) থেকে
২৬ মার্চ ২০১৭, ২০:৫২আপডেট : ২৬ মার্চ ২০১৭, ২০:৫৪

ম্যাচটা প্রথম মনে হয়নি মিরাজের জাতীয় দলের হয়ে রঙিন পোশাকে শনিবার প্রথমবারের মতো ২২ গজে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ। টেস্টের মতো ওয়ানডেতে নিজের প্রথম ম্যাচে জাত চিনিয়েছেন তিনি। অভিষেক ম্যাচে এতোটাই সাবলীল ছিলেন যে কখনোই মনে হয়নি মিরাজ প্রথম ম্যাচ খেলছে। ঠিক এমনটাই শনিবার ম্যাচ শেষে তামিম ইকবাল বলেছিলেন।

মিরাজ অবশ্য এতোটা সাবলীল থাকার রহস্য জানালেন ভিন্নভাবে। দলের সিনিয়র খেলোয়াড়দের সহযোগিতার কারণেই তিনি কোনও চাপ অনুভব করেননি, ‘আমি সিনিয়দের ধন্যবাদ দিব। তাদেরকে সব কৃতিত্ব দিব। তারা আমাকে খুব সাপোর্ট দিয়েছেন। একটু নার্ভাস ছিলাম। কিন্তু সিনিয়ররা আমাকে অনেক সমর্থন দিয়েছেন। মুশফিক ভাই, তামিম ভাই, সাকিব ভাই, রিয়াদ ভাই ও মাশরাফি ভাই আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন। ফলে অভিষেকের কথা ভুলে গেছি। মনেই হয়নি আমি প্রথম খেলছি।’

টেস্টের অভিষেক ম্যাচে ৭ উইকেট নিয়ে ইংলিশ ব্যাটসম্যানদের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন মিরাজ। ওয়ানডে ঠিক তেমনই করেছেন। গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়ে লঙ্কান ব্যাটসম্যানদের কোনও সুযোগই দেননি তিনি। এমন অভিষেকের পর সত্যিই রোমাঞ্চিত মিরাজ, ‘আসলে খুব ভালো লাগছে। কারণ আমার অনেক ইচ্ছে ছিল ওয়ানডে খেলার। টেস্ট অভিষেকের পরই ওয়ানডের কথা চিন্তা করছিলাম। আল্লাহর রহমতে অভিষেক হয়ে গেল। বোর্ড সভাপতি যখন আমাকে বললেন, শ্রীলঙ্কা যেতে হবে ওয়ানডে খেলতে, তখনই চিন্তা করেছিলাম ওয়ানডে দলে সুযোগ পেলে ভালো কিছু করার চেষ্টা করব।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি