উদ্বোধনী জুটি ভাঙলেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৭, ১৫:১৬আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৫:৪৬

উদ্বোধনী জুটি ভাঙলেন মাশরাফি টস জিতে ব্যাটিং করে দারুণ সূচনা করেছিল শ্রীলঙ্কা। প্রথম ওভারেই হতাশ হতে হয়েছিল বাংলাদেশকে। মাশরাফি মর্তুজার ওই ওভারে ৯ রান করেছিল স্বাগতিকরা। কিন্তু বাংলাদেশের অধিনায়ক তার দ্বিতীয় ওভারে সেই আক্ষেপ কাটালেন। তৃতীয় বলে দানুশকা গুনাতিলাকাকে স্কয়ার লেগে মুশফিকুর রহিমের দারুণ এক ক্যাচ বানালেন মাশরাফি। ১০ ওভারে ১ উইকেটে ৫১ রান লঙ্কানদের। ক্রিজে আছেন কুশল মেন্ডিস ও উপুল থারাঙ্গা।

২০০৯ সালের পর বিদেশে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচটি জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে মাশরাফি মর্তুজারা। দ্বিতীয় ম্যাচটি জিতলেই সিরিজটা নিশ্চিত করবে তারা।
এমন সুবর্ণ সুযোগ সামনে রেখে শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় ম্যাচেও টস হেরেছে বাংলাদেশ। লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা তার ২০০তম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন।

উইকেটে ঘাস থাকায় দলে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছিলেন মাশরাফি। কিন্তু একাদশে কোনও পরিবর্তন নেই। প্রথম ম্যাচের দল নিয়েই সিরিজ জয়ের মিশনে নেমেছে বাংলাদেশ।

অন্যদিকে শ্রীলঙ্কার একাদশে পরিবর্তন তিনটি। সাচিথ পাথিরানা ও লাহিরু কুমারাকে জায়গা ছেড়ে দিতে হয়েছে দুই পেসার নুয়ান কুলাসেকারা ও নুয়ান প্রদীপের কাছে। এছাড়া স্পিন বোলার দিলরুয়ান পেরেরা সুযোগ পেয়েছেন লাকশান সান্দাকানের জায়গায়।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম