থারাঙ্গার রান আউটে বাংলাদেশের স্বস্তি

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০১৭, ১৭:০৪আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৭:১৬

উপুল থারাঙ্গা টস জিতে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা শুরুটা করেছিল দুর্দান্ত। কিন্তু তৃতীয় ওভারে তারা হারায় প্রথম উইকেট। বাংলাদেশ হাসে স্বস্তির হাসি, আর চাপে পড়ে লঙ্কানরা। শেষ পর্যন্ত কুশল মেন্ডিস ও উপুল থারাঙ্গার জুটিতে সেই চাপ কাটিয় উঠে স্বাগতিকরা। তবে মাহমুদউল্লাহর সরাসরি থ্রোয়ে রান আউটের পর স্বস্তি ফিরেছে মাশরাফিদের মনে।  ৩০ ওভারে ২ উইকেটে ১৭৫ রান করেছে শ্রীলঙ্কা।

প্রথম ওভারেই হতাশ হতে হয়েছিল বাংলাদেশকে। মাশরাফি মর্তুজার ওই ওভারে ৯ রান করে স্বাগতিকরা। কিন্তু বাংলাদেশের অধিনায়ক তার দ্বিতীয় ওভারে সেই আক্ষেপ কাটান। তৃতীয় বলে দানুশকা গুনাতিলাকাকে স্কয়ার লেগে মুশফিকুর রহিমের দারুণ এক ক্যাচ বানান বাংলাদেশি পেসার। উদযাপনে মাতে বাংলাদেশ। কিন্তু মেন্ডিস ও থারাঙ্গা সেই উদযাপন বেশিক্ষণ করতে দেননি।

শতাধিক রানের জুটিতে তারা বাংলাদেশের সামনে বড় বাধা হয়ে দাঁড়ান। শেষ পর্যন্ত থারাঙ্গাকে রান আউট করলেন মাহমুদউল্লাহ। মুস্তাফিজুর রহমানের ওভারে ভাঙে ১১১ রানের এ জুটি। ৭৬ বলে ৬৫ রান করেন থারাঙ্গা। আরেক হাফসেঞ্চুরিয়ান মেন্ডিসকে সঙ্গ দিতে ক্রিজে নেমেছেন দিনেশ চান্ডিমাল।

২০০৯ সালের পর বিদেশে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচটি জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে মাশরাফি মর্তুজারা। দ্বিতীয় ম্যাচটি জিতলেই সিরিজটা নিশ্চিত করবে তারা।
এমন সুবর্ণ সুযোগ সামনে রেখে শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় ম্যাচেও টস হেরেছে বাংলাদেশ। লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা তার ২০০তম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন।

উইকেটে ঘাস থাকায় দলে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছিলেন মাশরাফি। কিন্তু একাদশে কোনও পরিবর্তন নেই। প্রথম ম্যাচের দল নিয়েই সিরিজ জয়ের মিশনে নেমেছে বাংলাদেশ।

অন্যদিকে শ্রীলঙ্কার একাদশে পরিবর্তন তিনটি। সাচিথ পাথিরানা ও লাহিরু কুমারাকে জায়গা ছেড়ে দিতে হয়েছে দুই পেসার নুয়ান কুলাসেকারা ও নুয়ান প্রদীপের কাছে। এছাড়া স্পিন বোলার দিলরুয়ান পেরেরা সুযোগ পেয়েছেন লাকশান সান্দাকানের জায়গায়।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

/এফএইচএম/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের