মোবাইলফোন অপারেটর বাংলালিংক ও হ্যান্ডসেট নির্মাতা কোম্পানি সিম্ফনির সঙ্গে যৌথভাবে বাজারে নিয়ে এলো কম দামের আকর্ষণীয় সিম্ফনি রোয়ার ই৭৯ স্মার্টফোন।
৩ হাজার ১৯০ টাকা দামের এই হ্যান্ডসেটের সঙ্গে থাকছে ১ হাজার ৫০০ টাকা মূল্যের ডাটা প্যাকেজ। স্মার্টফোনটি সিম্ফনি ও ও বাংলালিংক আউটলেটগুলোতে পাওয়া যাবে।
রাজধানীর গুলশানে বাংলালিংকের হেডকোয়ার্টার টাইগার্স ডেনে সম্প্রতি বাংলালিংক এই সেটটির উদ্বোধন হয়। এতে বাংলালিংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিসিও শিহাব আহমাদ, হেড অব ডিভাইস শাহরিয়ার আহমেদ রেমন, ডিভাইস ম্যানেজার শিবলী সাদিক এবং সিম্ফনির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হকসহ আরও অনেকে।
এই স্মার্টফোনটিতে রয়েছে ৪ ইঞ্চি স্ক্রিন, ৪ জিবি রম, ৫১২ মেগাবাইট র্যামসহ অনেক কিছু।
রেজওয়ানুল হক বলেন, আমরা সবসময় গ্রাহক চাহিদা মেটানোর জন্য টেকসই ও সাশ্রয়ী মূল্যের মূল্যের স্মার্টফোন বাজারে নিয়ে আসি। এই সেটটির সঙ্গে বাংলালিংকের অফারে রয়েছে সাথে চমৎকার একটি প্যাকেজ।
বাংলালিংকের সিসিও শিহাব আহমাদ বলেন, সিম্ফনির সঙ্গে আকর্ষণীয় ডাটা বান্ডেলসহ একটি সাশ্রয়ী স্মার্টফোন আনতে পেরে আমরা আনন্দিত।
যেকোনও বর্তমান বা নতুন প্রি-পেইড, কল অ্যান্ড কন্ট্রোল এবং পোস্ট-পেইড গ্রাহকরা এই ১ হাজার ৫০০ টাকা দামের ইন্টারনেট বান্ডেল অফারটি উপভোগ করতে পারবেন। গ্রাহকরা এসএমএস দিয়ে এই বান্ডেল অফারটি নিতে পারবেন। বান্ডেলে থাকছে ৩ মাসে মোট ৬ জিবি ইন্টারনেট ব্যবহারের সুবিধা। অফারের প্রথম মাসে গ্রাহকরা পাবেন বিনামূল্যে ২ জিবি ইন্টারনেট ব্যবহার সুবিধা, যার মেয়াদ ৩০ দিন।
/এইচএএইচ/
আরও পড়তে পারেন: দেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা








