পুরস্কারে হ্যাট্রিক বাংলাদেশের

রুশো রহমান
০৪ মে ২০১৬, ১৭:১৬আপডেট : ০৪ মে ২০১৬, ১৭:১৬

বাংলাদেশের পুরস্কার গ্রহণ

তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার “ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডাব্লিউএসআইএস) পুরস্কার ২০১৬” অর্জনের মাধ্যমে হ্যাট্রিক করলো বাংলাদেশ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের হাত ধরে তৃতীয়বারের মতো আন্তর্জাতিক সন্মাননা পেল বাংলাদেশ।

এ বছর বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর নারী সাংবাদিকদের নিয়ে একটি উদ্যোগ বিজয়ী এবং এটুআই প্রোগ্রামের ৪টি উদ্যোগ সন্মানজনক ডাব্লিউএসআইএস অ্যাওয়ার্ড-২০১৬ -এর চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অ‍‍র্জন করেছে। এটুআই -এর উদ্যোগগুলো হলো সেবা পদ্ধতি সহজিকরণ-এসপিএস (ক্যাটাগরি-০৬), পরিবেশ অধিদপ্তরের অনলাইন ছাড়পত্র (ক্যাটাগরি-০৭), শিক্ষক বাতায়ন (ক্যাটাগররি-০৯) ও কৃষকের জানালা (ক্যাটাগরি-১৩)।

বুধবার জাতিসংঘের আইসিটি সংক্রান্ত বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সদর দফতর সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের প্রতিনিধিদের হাতে ডাব্লিউএসআইএস চ্যাম্পিয়ন সম্মাননা তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী, এটুআই’র ডোমেইন স্পেশালিস্ট মোঃ লুতফর রহমান এবং এটুআই’র  ডিরেক্টর (ইনোভেশন) মোঃ মোস্তাফিজুর রহমান।

পুরস্কার নিচ্ছেন এএইচএম বজলুর রহমান

অন্যদিকে বিএনএনআরসির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এএইচএম বজলুর রহমান।   

চারটি মৌলিক উদ্ভাবনী উদ্যোগের জন্য এবছর এটুআই এই “ডব্লিউএসআইএস সন্মাননা” পেল। উদ্যোগগুলো হলো-  

সেবা পদ্ধতি সহজিকরণ-এসপিএস: জনগণের দোরগোড়ায় সেবা, এই ভাবনাকে পুঁজি করে প্রচলিত সেবা পদ্বতিকে আমূল পালটে ফেলতে কাজ করে যাচ্ছে এটুআই। উদাহরণ হিসেবে বলা যায়- অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন পেতে আগে একুশটি ধাপ পার করতে হতো, যা ছিল সময়সাপেক্ষ এবং চরম ভোগান্তির। এটুআই’র উদ্ভাবনী উদ্যোগে তা এখন কমে এসেছে ৭টি ধাপে। এভাবেই প্রশাসন থেকে শুরু করে সরকারের প্রতিটি শাখার সেবা পদ্ধতি সহজীকরণের ফলে জনগণের অর্থ, সময় এবং ভোগান্তি লাঘব হচ্ছে।

পরিবেশ অধিদফতরের অনলাইন ছাড়পত্র: পরিবেশ রক্ষায় একমাত্র গুরুত্বপূর্ণ সংস্থা পরিবেশ অধিদফতর, ফলে পরিবেশ ছাড়পত্রের জন্য একসময় বিভিন্ন প্রতিষ্ঠানকে সময়সাপেক্ষ আবেদন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হতো। সার্ভিস ইনোভেশন ফান্ডের সহায়তায় এই আবেদন প্রক্রিয়া ডিজিটালাইজেশনের ফলে সময় এবং ঝামেলা উভয়ই কমে এসেছে বহুলাংশে।

শিক্ষক বাতায়ন: বর্তমানে শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের জনপ্রিয় পোর্টাল শিক্ষক বাতায়ন, যার সাহায্যে ১ লাখেরও বেশি শিক্ষক তাদের সমস্যার সমাধান এবং তাদের গুণগত মানোন্নয়ন করতে পারছেন।

কৃষকের জানালা: যার ফলে উপকৃত হচ্ছেন প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা। অর্থ এবং সময় ব্যয় করে তাদের শহরে কৃষি অফিসারদের কাছে আসতে হয় না এবং কৃষি সংক্রান্ত তথ্য খুব সহজেই অনলাইনে পাচ্ছেন তারা।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: গুগল ক্রোম ব্রাউজারের কিছু জাদুকরী কৌশল

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম