সাইবার জগৎ নিরাপদ রাখতে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ চলবে: পলক

টেক রিপোর্ট
০৫ মে ২০১৬, ১৮:৩৮আপডেট : ০৫ মে ২০১৬, ১৮:৩৮

সনদ বিতরণ অনুষ্ঠান

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সাইবার আক্রমণ মোকাবেলা এবং সাইবার জগৎ নিরাপদ করতে সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ অব্যাহত রাখবে সরকার।

জুনাইদ আহমেদ পলক বৃহস্পতিবার আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্পের আওতায় ব্যাংক ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাইবার নিরাপত্তা ও অ্যাকশনেবল ইনটেলিজেন্স অ্যানালাইসিস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

ই-গভর্মেন্ট প্রতিষ্ঠার অংশ হিসেবে বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় এলআইসিটি প্রকল্প সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ২ হাজার ৫০০ কর্মকর্তাকে সাইবার নিরপত্তাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে।

অনুষ্ঠানে জানানো হয়, এ পর্যন্ত প্রায় ১ হাজার ৮০০ সরকারি কর্মকর্তাকে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, দিল্লির ইএসআই ইনস্টিটিউট এবং বিসিসির বিশেষায়িত ল্যাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ক্রমবর্ধমান সাইবার হামলা, ঝুঁকি ও অপরাধ বিশ্বব্যাপী উদ্বেগের বিষয়। তাই শুধু ২ হাজার ৫০০ কর্মকর্তা নয়, বিভিন্ন প্রতিষ্ঠানের সাইবার স্পেস ও আইটি সিস্টেমকে সাইবার আক্রমণ থেকে সুরক্ষা এবং সাইবার ঝুঁকিমুক্ত নিারপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এ ধরনের প্রশিক্ষণ চলমান রাখা হবে।

পলক প্রশিক্ষণার্থীরা কী শিক্ষা লাভ করলো ও প্রশিক্ষকরা কী প্রশিক্ষণ দিয়েছেন তা জানতে চান। তিনি বলেন, মনে রাখতে হবে জনগণের অর্থে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ অর্থের উপযুক্ত ব্যবহারের জন্য প্রশিক্ষণ কার্যকর হতে হবে। 

প্রতিমন্ত্রী পরে ব্যাংক এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর ৪০ জন কর্মকর্তার হাতে সনদ তুলে দেন।

আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব পার্থ প্রতিম চেীধুরী, এলআইসিটি প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম এবং এলআইসিটি উপ-প্রকল্প পরিচালক ও জাতীয় ডাটা সেন্টারের পরিচালক তারেক এম বরকত উল্লাহ, নরওয়েভিত্তিক এনআরডি সিএস ও যুক্তরাজ্যভিত্তিক আর্নস্ট অ্যান্ড ইয়ং -এর প্রশিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: পলকের ‘ভয়েস’ জিতলো তৃতীয় পুরস্কার

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম