গুগলের ৩ বিলিয়ন ইউরো জরিমানা

দায়িদ হাসান মিলন
১৬ মে ২০১৬, ১৬:২৪আপডেট : ১৬ মে ২০১৬, ১৬:২৪

গুগল

গুগল রেকর্ড পরিমাণ জরিমানার সম্মুখীন হয়েছে। প্রতিষ্ঠানটিকে ৩ বিলিয়ন ইউরো (৩.৪ বিলিয়ন মার্কিন ডলার) জরিমানা করেছে ইউরোপীয় কমিশন। ইংল্যান্ডের সংবাদপত্র দ্য সানডে টেলিগ্রাফ এমন তথ্যই জানিয়েছে।

ইউরোপের দেশগুলোতে অনুসন্ধান ফলাফলে নিজেদের সেবা বেশি দেখানোর জন্য জায়ান্ট প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করেছে কমিশন। এছাড়া গুগলকে তাদের অনুসন্ধানের ফলাফল দেখানোর প্রক্রিয়াতে পরিবর্তন আনতেও বলা হয়েছে।

মূলত ইউরোপের বেশিরভাগ মানুষকেই বিভিন্ন কিছু অনুসন্ধানের জন্য গুগলের ওপর নির্ভর করতে হয়। এ সুযোগটিই কাজে লাগিয়েছে গুগল। তারা অনুসন্ধানের সময় অন্যান্য পণ্য বা সেবা না দেখিয়ে কেবল নিজেদের পণ্য বা সেবাগুলোই দেখিয়ে থাকে। সে কারণেই বিশাল অংকের এ জরিমানা দিতে হবে গুগলকে।

ইউরোপীয় কমিশন এই অপরাধের দায়ে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিনটিকে তাদের বার্ষিক বিক্রির মোট ১০ শতাংশ জরিমানা করতে পারে। সে হিসেবেই জরিমানার এ অংকটি ৩ বিলিয়ন ইউরোতে পৌঁছায়। এর আগে আরেকটি প্রতিষ্ঠান এরকম বিশাল অংকের জরিমানা দেয়। ২০০৯ সালে ১.১ বিলিয়ন ইউরোর সে জরিমানা করা হয়েছিল ইন্টেলকে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ডাটা সুরক্ষিত রাখতে হলে

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম