কোন ডিভাইসে ইন্টারনেট অ্যাপস এবং গেমস -এর জন্য কতটুকু চার্জ খরচ করে তার হিসেব করার জন্য তৈরি করা হলো এনার্জি বক্স (Energy Box)। এখিওটজ জন ভ্যারগারা তার ডক্টরেট গবেষণার অংশ হিসেবে এটি তৈরি করেন । এর মাধ্যমে এনার্জি অর্থাৎ শক্তি সংরক্ষণ এবং দক্ষতা বৃদ্ধির বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে।
আরও পড়ুন:
প্রফেশনাল গেমিং মাউস
মোবাইল ডিভাইসগুলোর ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য যেখানে অনেক ধরনের গবেষণা হচ্ছে, সেখানে ড. ভ্যারগারা তার ডক্টরাল থিসিসে দেখিয়েছেন, শক্তি সংরক্ষণের জন্য সফটওয়্যার গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
ঠিক এজন্যই এনার্জি বক্সের জন্ম। যা খুব সহজেই ডাটা আদানপ্রদানের ফলে খরচ হওয়া শক্তি পরিমাপ করতে পারে। দেখা গেছে, এনার্জি ব্যয় কেবল তথ্য প্রেরণের ওপরই নির্ভর করে না, বরং তা কিভাবে প্রেরণ করা হয়েছে, তার ওপরও নির্ভর করে। যখন দুটি সিস্টেম তথ্য আদান-প্রদান করে তখন ‘হ্যান্ডশ্যাক’ এর মাধ্যমে তারা শুরু করে। এই পুরো প্রক্রিয়া সময় এবং এনার্জির দিক থেকে অনেক ব্যায়বহুল হতে পারে। আবার অনেক দ্রুত এবং সুলভও হতে পারে। এগুলো নির্ভর করে কিভাবে তথ্য আদানপ্রদান করা হচ্ছে এবং নেটওয়ার্ক অপারেটরের কনফিগারেশন কেমন।
ড. ভ্যারগারা মোবাইল অ্যাপস ও চ্যাট ছাড়াও মোবাইল গেমস নিয়ে গবেষণা করে দেখেছেন মূলত মাল্টিপ্লেয়ার গেমস বেশি এনার্জি নিলেও কিছু সিঙ্গেল প্লেয়ার গেমস আছে, যেসব অতিরিক্ত চার্চ ব্যয় করে। যদিও এর পেছনে কোনও সঙ্গত কারণ দেখা যাচ্ছে না।
ড. ভ্যারগারা বলেন, বর্তমানে চার্জ অপব্যয় নিয়ে অথবা তা কিভাবে বিতরণ করা উচিৎ, তা নিয়ে খুব কম মানুষই মাথা ঘামাচ্ছে। তিনি দাবি করেন, তার থিসিসে কিছু সম্ভাব্য প্রক্রিয়া এবং কিছু বিকল্প পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছেন।
এপিএইচ/








