দেশীয় মোবাইলফোন ব্র্যান্ড সিম্ফনি তাদের বোম্বাস্টিক অফারের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে। সিম্ফনি বোম্বাস্টিক অফার নামে স্ক্যাচ কার্ডভিত্তিক একটি কনজ্যুমার প্রমোশন চালায় চলতি বছরের ৮ মার্চ থেকে ১৫ই মে পর্যন্ত। ৭টি মডেলের হ্যান্ডসেটের ওপর এই অফার দেওয়া হয়।
অফারটির আওতায় স্ক্র্যাচ কার্ড ঘষে নগদ মূল্য ছাড় দেওয়া হয়। আরও ছিল গাড়ি, মোটর সাইকেল, ফ্রিজ, এসি জিতে নেওয়ার সুযোগ। সিম্ফনির বোম্বাস্টিক অফার -এর গাড়ি বিজয়ী মো. মহসীননে হাতে গাড়ির চাবি তুলে দেন এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদসহ আরও অনেকে। এছাড়া আর দুই জন বিজয়ীর মধ্যে এসি এবং ফ্রিজ বিতরণ করা হয়। উল্লেক্ষ্য, গত এপ্রিল মাসের ১৯ তারিখে দু’জন মোটর সাইকেল বিজয়ী কেউ এই অনুষ্ঠানে মোটর সাইকেল হস্তান্তর কর হয়।
/এইচেএএইচ)








