নতুন যেসব প্রযুক্তি আসছে বাজারে

দায়িদ হাসান মিলন
০৫ জুন ২০১৬, ০২:৫৮আপডেট : ০৫ জুন ২০১৬, ০৩:০২

ব্রিটেনের রাস্তায় চালকবিহীন গাড়ি বর্তমান সময়ে খুব দ্রুত প্রযুক্তির বিকাশ ঘটছে। ফলে উন্নত পণ্য বা সেবা বাজারে আসা সময়ের ব্যাপার মাত্র। আসুন দেখে নেই এরকম কয়েকটি প্রযুক্তি যেগুলো খুব অল্প সময়েই বাজারে আসবে।
তারবিহীন চার্জিং
আমরা প্রতিদিন অসংখ্য গেজেট ব্যবহার করি এবং সেগুলোর জন্য চার্জারও সঙ্গে রাখতে হয়। এটা ব্যবহারকারীদের জন্য বেশ ঝামেলাপূর্ণ। তবে এ সমস্যার সমাধান হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তখন আর চার্জিং এর জন্য চার্জার প্রয়োজন হবে না। নিদির্ষ্ট একটি জায়গায় ডিভাইস রাখলেই তা চার্জড হয়ে থাকবে।
আরও পড়তে পারেন:
ফ্লেক্সিবল স্ক্রিন : প্রবৃদ্ধি অর্জন অসম্ভব হতে পারে, তবে...
ইতোমধ্যেই স্যামসাং এবং এলজি ফ্লেক্সিবল ডিসপ্লের ফোন বাজারে ছেড়েছে। তবে এর পরিমাণ খুব কম। কিছুদিন পরই বাজারে এ ধরনের স্মার্টফোন অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে।
ওয়াটার-প্রুফ ডিভাইস
ইলেকট্রনিক গেজেটের সবচেয়ে বড় শত্রু হলো তরল পদার্থ। তারপরও কিছুসংখ্যক ডিভাইস-ই বাজারে পাওয়া যায় যেগুলো ওয়াটার-প্রুফ। আবার এগুলোর দামও অনেক বেশি। তাই বেশিরভাগ ক্রেতার ইচ্ছা থাকলেও তারা সেগুলো কিনতে পারেন না। সম্প্রতি বেশ কয়েকটি প্রতিষ্ঠান ওয়াটার-প্রুফ ডিভাইস তৈরির দিকে মনোযোগ দিয়েছে। আশা করা যায় অদূর ভবিষ্যতে বাজারে এ ধরনের ডিভাইস বেশি থাকবে।

চালকবিহীন গাড়ি
গুগলের চালকবিহীন গাড়ি বেশ আলোচিত একটি বিষয়। প্রতিষ্ঠানটি এ ধরনের গাড়ির বেশ কয়েকবার পরীক্ষাও চালিয়েছে। বর্তমানে এই প্রযুক্তির আরও উন্নয়ন চলছে বলে জানা গেছে। এই গাড়িতে ওঠার পর আপনাকে তেমন কিছুই করতে হবে না। শুধু গন্তব্য ঠিক করে দিতে হবে। বাকী কাজ গাড়ির। চালকবিহীন এ গাড়িটিও খুব তাড়াতাড়িই বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

আরও পড়তে পারেন:  সহিংতায় শেষ হলো ইউপি নির্বাচন

 /এমএসএম/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম