বিশ্বের অন্যতম সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কড-ইন কিনতে যাচ্ছে কম্পিউটার জায়ান্ট মাইক্রোসফট। ৪৩৩ মিলিয়ন ব্যবহারীর নেটওয়ার্ক লিঙ্কড-ইন কিনতে মাইক্রোসফট নগদে পরিশোধ করবে ২৬ বিলিয়ন ডলার। ইতোমধ্যেই উভয় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বিষয়টি অনুমোদন করেছে।
শুক্রবারে শেয়ার বাজারে লিঙ্কড-ইন -এর প্রতিটি শেয়ারের দাম ১৩১ ডলার থাকলেও মাইক্রোসফট তা কিনছে ১৯৬ ডলারে। এখন থেকে লিঙ্কড-ইনের সিইও জেফ ওয়েইনারের ঊর্ধ্বতন কর্মকর্তা হবেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। লিঙ্কড-ইনকে কিনে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সত্য নাদেলা।
লিঙ্কড-ইন ক্রয়ের মাধ্যমে মাইক্রোসফটের ব্যবসায়ীক নীতির পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশ্বব্যাপী ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠা সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষেত্রেও প্রবেশ করতে যাচ্ছে বিল গেটসের প্রতিষ্ঠানটি।
যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও সাফল্যের সঙ্গে পরিচালনায় দক্ষতা দেখাতে পারেনি মাইক্রোফসট। এর আগে মাইক্রোসফট ফেসবুকে বিনিয়োগ করেছিল।
লিঙ্কড-ইন বর্তমানে বিশ্বের ২০০ টি ব্যবহৃত হচ্ছে। ৪৩৩ মিলিয়ন নিবন্ধিত ব্যবহারকারী থাকলেও মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১০৫ মিলিয়ন। বিশ্বের সবচেয়ে বড় চাকরির সামাজিক যোগাযোগমাধ্যম এটি। বিজ্ঞাপন ও প্রিমিয়াম ব্যবহারকারীর মাধ্যমেই আয় আসে লিঙ্কড-ইনের।
সূত্র: টেক ক্রানচ।
/এএ/এইচএএইচ/আপ-এনএস/








