ভিডিও কমেন্ট করা যাবে ফেসবুকে

আনোয়ারুল ইসলাম জামিল
১৬ জুন ২০১৬, ১৭:০৩আপডেট : ১৬ জুন ২০১৬, ১৭:০৩

ভিডিও কমেন্ট

সামাজিক মাধ্যম ফেসবুকে ভিডিও কমেন্ট করা যাবে। এখন থেকে ফেসবুকের কমেন্ট বক্সে ভিডিও পোস্ট করতে পারবেন ব্যবহারকারীরা। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ ও ডিজিটাল ট্রেন্ডজ।

এক বছর ধরে ভিডিও কনটেন্ট নিয়ে গুরুত্বসহকারে কাজ করছে ফেসবুক। এ বছরের শুরুতে চালু করা হয় লাইভ স্টিমিং। এছাড়া ফেসবুকের মেসেজিং অ্যাপ মেসেঞ্জারে যোগ করা হয়েছে ভিডিওকলের সুবিধা। ফেসবুকের পণ্য প্রকৌশলী বব বাল্ডউইন বলেন, অ্যান্ড্রয়েড, আইওএসের অ্যাপ এবং ডেস্কটপে ভিডিও কমেন্ট চালু করা হয়েছে। ভিডিওতে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে ফেসবুকের সব ফিচার। এতোসব তথ্য জায়গা দিতে ফেসবুকের সার্ভারে বাড়তি চাপ পড়লেও আমরা ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দিতে চাই। তাই নিশ্চিন্তে ফেসবুকে ভিডিও আপলোড করতে থাকুন।

বব বাল্ডউইন আরও বলেন, ফেসবুকে সব সময়ই ব্যবহারকারীদের চাপ থাকে। লাইক ও কমেন্ট সামলানোর পাশাপাশি ভিডিও কনটেন্টগুলোকে ঠিকভাবে জায়গা করে দেওয়াটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। কয়েকদিন আগে স্ন্যাপচ্যাটের একটি ফিচারের মতো নতুন টাইমলাইন সাজানোর উদ্যোগ নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এবার যোগ করা হলো ভিডিও কমেন্ট।  ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, সামনের দিনগুলোতে তারা ভিডিও কনটেন্ট নিয়ে আরও কাজ করতে চায়। কারণ তাদের মতে, ভিডিওর মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ অনেক সহজ হয়।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন:  মোবাইলে বিনামূল্যের স্বাস্থ্যসেবা টনিক

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম