হ্যালিও এস২০ মোবাইল পেতে দিতে হবে অগ্রীম বুকিং

টেক ডেস্ক
২০ জুন ২০১৬, ১৬:০৪আপডেট : ২০ জুন ২০১৬, ১৬:০৪

হ্যালিও এস২০ মোবাইল

দীর্ঘ প্রতীক্ষার পরে আসছে হ্যালিও সিরিজের নতুন মোবাইলফোন হ্যালিও এস২০। ২৫  জুন পর্যন্ত হ্যালিও এস২০ প্রি-বুকিং দেওয়া যাবে ই-কমার্স সাইট www.pickaboo.com – এ গিয়ে।  দেশের বাজারে এই প্রথম এডিসন গ্রুপ নিয়ে এলো থ্রিডি  টাচ অ্যান্ড্রয়েড স্মার্টফোন। হ্যালিও এস২০ স্মার্টফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি সুবিধা। 

এলটিই সুবিধার এই স্মার্টফোন টিতে রয়েছে ৫.৫ ইঞ্চি অ্যামোলেড ফুল এইচডি ডিসপ্লে। ১৯২০ বাই ১০৮০ রেজুলেশনের এই হ্যান্ডসেটটিতে ছবি এবং ভিডিও করা যাবে ফুল এইচডিতে এবং দেখাও যাবে ফুল এইচডিতে। ২.৫ ডি গ্লাস ব্যবহার করার জন্য এই হ্যান্ডসেটটির টাচ সেনসিটিভিটি অনান্য হান্ডসেটের তুলনায় অনেক ভালো।  

১৬ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা থাকছে এই হ্যান্ডসেটটিতে। ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় রয়েছে নতুন চমক। ডিসপ্লে ফ্ল্যাশ সেলফি ফিচার ব্যবহার করার কারণে রাতেও ফ্রন্ট ক্যামেরা দিয়ে উঠবে উজ্জ্বল সব ছবি। মজার ব্যাপার হচ্ছে, এতোদিন স্মার্টফোন দিয়ে শুধু স্থির ছবি সম্পাদনা করা গেছে কিন্তু হ্যালিও এস২০ হ্যান্ডসেটটি দিয়ে চাইলে ভিডিও ধারণ এবং সম্পাদনা করা যাবে।

অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালোর সঙ্গে আছে ১.৯৫ গিগাহার্টজ ৬৪ বিটের অক্টাকোর প্রসেসর এবং ৪ জিবি ডিডিআর থ্রি র‍্যাম। ৬৪ বিট প্রসেসরের কারণে গেম খেলা যাবে ল্যাগ ছাড়া এবং ব্রাউজিং ও মাল্টি টাস্কিং করা যাবে অনেক দ্রুত। তথ্য ধারণের জন্য ৬৪ গিগাবাইট মেমোরি যেখানে রাখা যাবে অনেক বেশি গান, ছবি এবং গেমস বা অন্য কোনও ডকুমেন্টের পাশাপাশি ১২৮ গিগাবাইটের বাড়তি মেমোরি কার্ড লাগানোর ব্যাবস্থা আছে। প্রি-বুকিং -এর পরে পিকাবো ডট কম থেকে গ্রাহক পাবেন একটি এক্সসাইটিং গিফট বক্স।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: নতুন স্টার্টআপ প্রতিষ্ঠান ডি-মানি আসছে

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক