ব্লুটুথের নতুন সংস্করণ ব্লুটুথ-৫

আনোয়ারুল ইসলাম জামিল
২১ জুন ২০১৬, ১৬:০২আপডেট : ২১ জুন ২০১৬, ১৬:০২

ব্লুটুথ ৫

ফাইল শেয়ারিংয়ের জন্য ব্লুটুথের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। এজন্য আগের থেকে চার গুণ দ্রুততর হয়েছে ব্লুটুথ ৫। এ খবর জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক রাডার।

ব্লুটুথ স্পেশাল ইন্টারনেট গ্রুপের (এসআইজি) নির্বাহী পরিচালক মার্ক পাওয়েল এক ই-মেইল বার্তায় এ তথ্য জানিয়েছে। ব্লুটুথ এসআইজিকে প্রযুক্তি সহায়তা দিচ্ছে অ্যাপল, ইন্টেল, মাইক্রোসফটের মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান। পাওয়েল তার ই-মেইলে দাবি করেছেন, ব্লুটুথের নতুন সংস্করণটি আগের যেকোনও সংস্করণের তুলনায় চারগুণ বেশি গতিতে ফাইল স্থানান্তর করতে পারবে।

এছাড়া বিস্তৃত সীমার মধ্যে এটি কাজ করবে। পাওয়েল আরও লিখেছেন, তারহীন প্রযুক্তিতে ফাইল স্থানান্তরের সবচেয়ে সহজ মাধ্যম ব্লুটুথ। আর তাই এর সম্ভাবনাকে আমরা যতোটা সম্ভব কাজে লাগাতে চাই। এবারের সংস্করণটিকে ব্যবহারকারীদের জন্য আরও সহজ করে তৈরি করা হয়েছে। ব্লুটুথের এই সংস্করণটিকে ব্যবহারকারীদের জন্য আরও সহজ করে তৈরি করা হয়েছে।

ব্লুটুথের এই সংস্করণ গত বছর বাজারে আসার কথা ছিল। তবে সে সময়ে ব্লুটুথের পক্ষ থেকে কোনও কিছু নিশ্চিত করা হয়নি। ফাইল স্থানান্তরে ২ এমবিপিএস গতি পাওয়া যেতে পারে এই সংস্করণে। এবারের সংস্করণে ব্লুটুথের কর্মক্ষমতার সীমা বাড়ানো হয়েছে। ৩০০ মিটারের মধ্যে যেকোনও ডিভাইসে ফাইল স্থানান্তর করতে পারবে ব্লুটুথ-৫। তবে এটা নির্ভর করবে হার্ডওয়্যারের ক্ষমতার ওপর। ব্লুটুথের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, ২০১৭ সালের সব ফ্ল্যাগশিপেই প্রি-ইন্সটলড অবস্থায় থাকবে ব্লুটুথ-৫।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম