ফেসবুক মেসেঞ্জারে ফুটবল গেম

আনোয়ারুল ইসলাম জামিল
২৮ জুন ২০১৬, ১৫:২৩আপডেট : ২৮ জুন ২০১৬, ১৫:২৩

মেসেঞ্জারে ফুটবল খেলা

ফেসবুক মেসেঞ্জারে যোগ হলো নতুন আরেকটি গেম। বাস্কেটবল ও দাবার পাশাপাশি এখন থেকে মেসেঞ্জারের চ্যাটবক্সে ফুটবল নিয়ে মেতে উঠতে পারবেন ব্যবহারকারীরা। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

মেসেঞ্জারে গেম খেলতে বাস্কেটবল খেলার রীতি অনুসরণ করতে হবে। যে বন্ধুকে আপনি এই গেমের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চান তাকে মেসেঞ্জারের ইমো লিস্ট থেকে ফুটবলের একটি ইমো মেসেজ করে পাঠান। এবার সেই ফুটবল ইমোতে ক্লিক করলেই শুরু হবে ফুটবল গেম। তবে বাস্কেটবলের মতো এবার ফুটবলকে কোনও জালে পাঠাতে হবে না। ববং এই গেমে আপনি কতক্ষণ ফুটবলকে শূন্যে ভাসিয়ে রাখতে পারবেন সেটাই হবে আপনার জয়।

ফুটবলকে যতবার ক্লিক করে নিচে পড়ে যাওয়া থেকে রক্ষা করা যাবে, ততোই পয়েন্ট বাড়তে থাকবে। অনেকটা ফ্ল্যাপি বার্ড গেমের মতো- সেখানেও পাখিকে কখনোই মাটিতে পড়তে দেওয়ার উপায় নেই। গেমটি খেলার জন্য মেসেঞ্জারের সর্বশেষ সংস্করণটি দরকার হবে। আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় প্লাটফর্মের সর্বশেষ সংস্করণে যুক্ত করা হয়েছে ফুটবল গেম।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম