স্মার্ট কার্ড সলিউশন প্রোভাইডার কনার ইফতার মাহফিল

টেক ডেস্ক
২৯ জুন ২০১৬, ১৭:৪৭আপডেট : ২৯ জুন ২০১৬, ১৭:৪৭

ইফতারে আগত অতিথিরা

দেশের সবচেয়ে বড় স্মার্ট কার্ড সলিউশন প্রোভাইডার কনা সফটওয়্যার ল্যাব লিমিটেডের উদ্যোগে গত শুক্রবার হয়ে গেল ইফতার ও দোয়া মাহফিল। রাজধানী গুলশানের সিক্স সিজনস হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আ ন ম খালেকদাদ খান-সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক আহমেদ রহমত উল্লাহ, হেড অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট তৌহিদ আহমেদ চৌধুরী, হেড অব সেলস মাহবুব বিন রহিম।

কনা সফটওয়্যার ল্যাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আ ন ম খালেকদাদ খান বলেন, আমরা প্রতি রমযানেই এ আয়োজন করে থাকি। এ আয়োজনে আমাদের পুরনো, নতুন সহকর্মী এবং যারা এই কোম্পানিতে যোগ দেবেন তারাও থাকেন।

প্রসঙ্গত,কনা সফটওয়্যার ল্যাব লিমিটেডের স্মার্ট কার্ড ইএমভি প্ল্যাটফর্ম চিপ বা সিম যুক্ত। এই প্ল্যাটফর্মটি অনেক বেশি নিরাপদ। বিশ্বের ৬০টি দেশের ৫০০ ব্যাংক এই প্রযুক্তি ব্যবহার করছে। দেশীয় দুই একটি ব্যাংক সম্প্রতি এই সেবা ও প্রযুক্তিকে নিরাপদ ভাবতে শুরু করেছে। বিশ্বের উল্লেখযোগ্য ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সিটি ব্যাংক এনএ, স্ট্যান্ডার্ড ব্যাংক, এমিরেটস এনবিডি, ন্যাশনাল ব্যাংক অব মিসর, বার্কলেস ব্যাংক, ব্যাংক অব মস্কো, ন্যাশনাল ব্যাংক অব আবুধাবি, আরব ব্যাংক,হানা ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়া।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম