চলোতে এলো জাপানি বিনিয়োগ

টেক ডেস্ক
১৮ জুলাই ২০১৬, ১৭:৫২আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৮:৩৯

চলো

দেশের বিকাশমান অন-ডিমান্ড কার সার্ভিস চলোতে যুক্ত হলো জাপানি বিনিয়োগ। সম্প্রতি জাপানের একটি বিজনেস গ্রুপ চলোতে বড় অংকের বিনিয়োগ করেছে। এই বিনিয়োগ চলোর সেবা, সেবার পরিধি (নতুন নতুন শহরে) বাড়াতে এবং নতুন প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের উন্নত সেবা দিতে সহায়তা করবে।

সম্প্রতি এই বিনিয়োগের বিষয়ে জাপানভিত্তিক একটি বিনিয়োগ গ্রুপ ও চলোর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়ছে এবং চুক্তির শর্ত মোতাবেক চলোতে জাপানি বিনিয়োগের একটি অংশ যুক্তও হয়েছে। এই বিনিয়োগ দেশের মাটিতে চলোর ব্র্যান্ডকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে এবং দেশীয় বিনিয়োগকারীদের ব্র্যান্ডটির প্রতি আস্থা তৈরি করতে সক্ষম হবে বলে মনে করছে চলো কর্তৃপক্ষ।

ক্লাইডি উ
চলো টেকনোলজিসের প্রধান নির্বাহী দেওয়ান শুভ বলেন, নতুন বিনিয়োগের ফলে চলো দেশের দুটি শহরে তাদের সেবা সম্প্রসারণ করবে। তিনি উল্লেখ করেন, শহর দুটি হতে পারে বন্দরনগরী চট্টগ্রাম ও পর্যটন শহর কক্সবাজার। তিনি বলেন, পর্যায়ক্রমে নতুন নতুন শহর আমরা আমাদের সেবার শহরের তালিকায় যুক্ত করব।
শুভ আরও বলেন, চলোতে প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগ দিয়েছেন জাপানি নাগরিক ক্লাইডি উ। গত ১৫ জুন থেকে তিনি চলোর দায়িত্ব নিয়েছেন।
দেওয়ান শুভ বলেন, প্রতিটি সেবা ও শহরে আমাদের সেবা সম্প্রসারণের আগে আমরা গবেষণা করি। সেই গবেষণার ফলেই আমরা উন্নত সেবা দিতে পারি। নতুন বিনিয়োগের আগমন সেই গবেষণারই ফল।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম