আমজনতার ফোন ‘ম্যাংগো’

মাহবুবুর রহমান
২০ জুলাই ২০১৬, ১৯:১০আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৯:১০

ম্যাংগো মোবাইলের যাত্রা শুরু

১১টি মডেলের (৫টি স্মার্টফোন এবং ৬টি ফিচার ফোন) হ্যান্ডসেট নিয়ে বাজারে এলো ম্যাংগো ফোন। বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ম্যাংগো ফোনগুলো আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়। ‘ম্যাংগো ফোন’ ম্যাংগো ডিজিটাল লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের ও প্রধান নির্বাহী ওহাব খান, ম্যাংগো ডিজিটালের পরিচালক মোয়াম্মের হোসনে খান, বিপণন বিভাগের মহাব্যবস্থাপক তৌফিকুল আলম। হ্যান্ডসেটগুলো পাওয়া যাবে ৮০০ টাকা থেকে ১৫ হাজার টাকার মধ্যে। মোবাইলগুলো বিক্রির জন্য রয়েছে ৭০টি লোকেশন পয়েন্ট এবং গ্রাহক সেবার জন্য রয়েছে ২০টি কাস্টমার কেয়ার।

সংবাদ সম্মেলনে ওহাব খান বলেন, বাংলাদেশের মোবাইলফোনের বাজার খুবই সম্ভাবনাময় এবং দ্রুত বর্ধনশীল। দেশের জনগণের বিশাল একটি অংশের হাতে এখনও মোবাইলফোন পৌঁছায়নি। এই বিশাল জনগোষ্ঠীর ক্রয়ক্ষমতা এবং তাদের চাহিদার কথা মাথায় রেখে ম্যাংগোর ডিভাইসগুলো ডিজাইন করা হয়েছে। রয়েছে ১ বছরের বিক্রয় পরবর্তী সেবা।

আবুল খায়ের জানান, দেশের চাহিদা মিটিয়ে ম্যাঙ্গো ফোন বিদেশেও রফতানির পরিকল্পনা নেওয়া হয়েছে।

/এইচএএইচ/

অারও পড়তে পারেন: এপনিক সম্মেলন বাংলাদেশ থেকে চলে গেল শ্রীলংকায়

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম