এপনিক সম্মেলন বাংলাদেশ থেকে চলে গেল শ্রীলংকায়

টেক রিপোর্ট
২০ জুলাই ২০১৬, ১৭:৩৫আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৭:৩৫

এপনিক

জঙ্গি হামলার আশঙ্কায় এপনিকের সম্মেলন ঢাকা থেকে সরিয়ে শ্রীলংকার কলম্বোতে নেওয়া হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্প্রতি এপনিক তাদের এই নতুন ভেন্যুর ঘোষণা দিয়েছে।   

এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে বাতিল করা হয়েছে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এপনিকের সম্মেলন। এপনিকের (এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার) ৪২তম এই সম্মেলন ঢাকায় আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আয়োজক ছিল বাংলাদেশে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি।  

আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, এপনিক তাদের নতুন ভেন্যু চূড়ান্ত করেছে। তারা আপাতত কলম্বোকেই বেছে নিয়েছে। নতুন দেশ, নতুন ভেন্যুতে সম্মেলন একদিন এগিয়ে আনা হয়েছে বলে তিনি জানান।

দেশে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলির ফলে এপনিক এই সম্মেলন ঢাকায় করতে অনাগ্রহ প্রকাশ করে এপনিক। আমিনুল হাকিম বলেন, গুলশানে জঙ্গি হামলার ফলে নিরাপত্তার বিষয়টিকে এপনিক সামনে নিয়ে আসে। এ কারণে এপনিকের ইসি কমিটি সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।

প্রায় ৫০০ জন বিদেশি ইন্টারনেট বিশেষজ্ঞ এবং প্রযুক্তি বিষয়ক নীতিনির্ধারকের এই সম্মেলনে নতুন প্রযুক্তির উপস্থাপন, কর্মশালা ও গবেষণাপত্র উপস্থাপন করার কথা ছিল। দেশি অংশগ্রহণকারীর সংখ্যা ছিল আরও ৫০০ জন।

সম্মেলন কলম্বোতে হলেও বাংলাদেশ সেখানে সক্রিয়ভাবে অংশ নেবে বলে জানা গেছে।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: ২৮ ও ২৯ জুলাই বিপিও সম্মেলন

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক