আমাদের প্রায় প্রত্যেকেই মেসেজিং -এর সময় ইমোজি ব্যবহার করে থাকি। এছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার সময়ও এসব ইমোজি ব্যবহার করা হয়।
কিন্তু যখনই আপনি ক্যারিয়ার সম্পর্কিত কোনও ইমোজি ব্যবহার করেন যেমন- কনস্ট্রাকশন ওয়ার্কার, ডিটেকটিভ কিংবা পুলিশ অফিসার তখনই আপনার মধ্যে হয়তো ভিন্ন রকমের এক অনুভূতি কাজ করে। কারণ এ সবগুলো ইমোজিই যে পুরুষদের প্রতিনিধিত্বকারী!
তবে শেষ পর্যন্ত এই অবস্থার পরিবর্তন হতে যাচ্ছে। ইউনিকোড ইমোজি সাবকমিটি বর্তমানের ৩৩টি ইমোজি আপডেট করবে। ফলে এগুলো পুরুষ এবং নারী এই দুটি ধরনেই ব্যবহার করা যাবে। সম্প্রতি গুগলের এক ঘোষণা থেকে এমন তথ্যই জানা যায়।
এই কমিটি নতুন আরও ১১টি ইমোজি যুক্ত করবে। যেখানে নারী এবং পুরুষের ভিন্ন রঙয়ের ডাক্তার, রকস্টার এবং শিক্ষকের ইমোজি পাওয়া যাবে।
এসব নতুন ইমোজি সম্পর্কে গুগলের পক্ষ থেকে বলা হয়, প্রযুক্তি জগতে নারীদের ভালোভাবে উপস্থাপনের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে নারীরা তাদের ক্যারিয়ার গড়ার ব্যাপারে উদ্বুদ্ধ হবে।
সূত্র: ইয়াহু টেক
/এইচএএইচ/
আরও পড়তে পারেন: ‘বিজনেস ইন্টেলিজেন্সের ব্যবহার জানতে হবে, বুঝতে হবে ডেটার ভ্যালু’








